Every question from the Bengali Literature Optional papers of UPSC Mains 2020, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2019. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2020
- One question was a close repeat of an earlier paper: Q5d (Paper II), first seen in 2016.
- Every question came from a topic UPSC had asked recently.
Which units got the marks in 2020
Marks asked from each unit in 2020 (dark bar) against its average for 2013–2019 (grey bar).
Paper I
| Unit | 2020 | Average 2013–19 |
|---|---|---|
| বিভাগ ক: বাংলা ভাষার ইতিহাস | 200 | 203 |
| বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস | 200 | 200 |
Paper II
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন ভারতীয় আর্যভাষার কালপর্ব ও নিদর্শনসমূহের পরিচয় দিয়ে এই পর্বের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখুন । (10 marks)
Q1b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): উপভাষা বলতে কী বোঝেন? বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন । (10 marks)
Q1c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা ভাষার শব্দভাণ্ডার কোন্ কোন্ ভাষার শব্দ সহযোগে গড়ে উঠেছে? এই শব্দভাণ্ডারে বিদেশী শব্দের প্রভাব সম্পর্কে আলোচনা করুন । (10 marks)
Q1d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): সাধু বাংলায় যাঁরা সাহিত্য রচনা করেছেন তাঁদের কয়েকজনের নাম লিখুন । এই প্রসঙ্গে বাংলা সাধু ভাষার বৈশিষ্ট্যগুলির পরিচয় দিন । (10 marks)
Q1e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা ভাষার কালপর্ব ও নিদর্শনসমূহের পরিচয় দিয়ে এই পর্বের ছন্দোগত বৈশিষ্ট্যের স্বরূপ আলোচনা করুন । (10 marks)
Q2a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা বানানের আদর্শ কোনো রূপ নেই কেন? আদর্শ রূপ গড়ে তুলতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? আলোচনা করে বুঝিয়ে দিন । (20 marks)
Q2b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা ভাষার একটি অনুচ্ছেদকে কীভাবে রোমানীকরণ (Romanization) করা যায় তা উদাহরণ সহযোগে আলোচনা করুন । (15 marks)
Q2c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: কোনো ভাষা বা উপভাষাকে আদর্শীকরণের সমস্যাগুলি কী কী? উদাহরণ সহযোগে বুঝিয়ে দিন । (15 marks)
Q3a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মধ্য বাংলা ভাষাকে দুটি পর্বে ভাগ করার কারণগুলি লিখুন । এই প্রসঙ্গে অন্ত্য-মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন । (15 marks)
Q3b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের কাহিনী রেখাচিত্রসহ বুঝিয়ে দিন । সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা লিপিবদ্ধ করুন । (20 marks)
Q3c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আধুনিক বাংলা ভাষার কালপর্ব ও নিদর্শনসমূহের পরিচয় দিয়ে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখুন । (15 marks)
Q4a. নিম্নলিখিত সবগুলির উপরে টীকা লিখুন: বাংলা সরল বাক্য গঠনের প্রক্রিয়া ও পদ্ধতি (10 marks)
Q4b. নিম্নলিখিত সবগুলির উপরে টীকা লিখুন: মূর্ধন্যীভবন ও স্বতোনাসিক্যীভবন (10 marks)
Q4c. নিম্নলিখিত সবগুলির উপরে টীকা লিখুন: আধুনিক বাংলা ভাষার শব্দগঠন (10 marks)
Q4d. নিম্নলিখিত সবগুলির উপরে টীকা লিখুন: অপিনিহিতি ও অভিশ্রুতি (10 marks)
Q4e. নিম্নলিখিত সবগুলির উপরে টীকা লিখুন: বরেন্দ্রী উপভাষা (10 marks)
Q5a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): তুর্কি আক্রমণের দেড়শো বছর পর থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা ধরা হয় কেন তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিন । (10 marks)
Q5b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): মঙ্গলকাব্যের স্বরূপ বিচার করে এর বৈশিষ্ট্যাবলী আলোচনা করুন । (10 marks)
Q5c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা ভাষায় মহাভারত অনুবাদে কাশীরাম দাসের কবি-প্রতিভার পরিচয় দিন । (10 marks)
Q5d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান বিশ্লেষণ করুন । (10 marks)
Q5e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা ও জনপ্রিয়তার কারণগুলি লিখুন । (10 marks)
Q6a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর–বিশ্লেষণ করুন । (20 marks)
Q6b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান বুঝিয়ে দিন । (15 marks)
Q6c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান লিপিবদ্ধ করুন । (15 marks)
Q7a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “উনিশ শতকের বাংলা কবিতা ছিল আখ্যানমূলক ও গীতিধর্মী ।” এই ভাবনার সপক্ষে মতামত দিন । (15 marks)
Q7b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা সাহিত্যে আধুনিকতার উত্থান হয়েছিল যে যে কারণে তার স্বরূপ আলোচনা করে বিষয়টি বুঝিয়ে দিন । (15 marks)
Q7c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ধর্ম-নিরপেক্ষতা বলতে কী বোঝেন? মধ্যযুগের বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ‘ধর্ম-নিরপেক্ষতা’-র একটা তুলনামূলক আলোচনা করুন । (20 marks)
Q8a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বিংশ শতকের দ্বিতীয় দশকে অনেক কবি রবীন্দ্রনাথের আদর্শ গ্রহণ করেছিলেন, অনেকে আবার বিরোধিতাও করেছিলেন–বিশ্লেষণ করুন । (15 marks)
Q8b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান বুঝিয়ে দিন । (20 marks)
Q8c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের পার্থক্যগুলি চিহ্নিত করে বিশ্লেষণ করুন প্রাগাধুনিক বাংলা সাহিত্য আধুনিক হতে কোন্ কোন্ সমস্যার সম্মুখীন হয়েছিল? (15 marks)
Paper II
Q1a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “এ সখি হামারি দুখের নাহি ওর ।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ।” (10 marks)
Q1b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “প্রাণের দোসর ভাই গেল পরলোক ।
উদরের জ্বালা আর সোদরের শোক ।।
হাতে পদে দড়ি দিয়া বান্ধে দুই তোক ।
গড়াগড়ি দিয়া কান্দে রায়বার কোক ।।” (10 marks)
Q1c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “কৃষ্ণের অনন্তশক্তি, তাতে তিন প্রধান ।
চিচ্ছক্তি, মায়াশক্তি, জীবশক্তি নাম ।।” (10 marks)
Q1d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে,
প্রচেতঃ! হা ধিক্ ওহে জলদলপতি !
এই কি সাজে তোমারে, অলঙ্ঘ্য, অজেয়
তুমি? হায়, এই কিহে তোমার ভূষণ,” (10 marks)
Q1e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “আমাদের দুটো জীবন আছে – একটা মনুষ্যলোকে, আর একটা ভাবলোকে । সেই ভাবলোকের জীবনবৃত্তান্তের অনেকগুলি পৃষ্ঠা আমি পদ্মার উপরকার আকাশে লিখে গেছি ।” (10 marks)
Q2a. ‘পূর্বরাগ’ বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে পূর্বরাগ ও অনুরাগের তুলনামূলক আলোচনা করুন । (20 marks)
Q2b. কবি মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল কাব্য’-এর ‘নারীগণের পতিনিন্দা’, ‘পশুগণের ক্রন্দন’ ও ‘ফুল্লরার বারমাস্যা’ অংশের সমাজ-বাস্তবতার স্বরূপ নির্ণয় করুন । (15 marks)
Q2c. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পঠিত অংশ অবলম্বনে ‘জ্ঞানমিশ্রাভক্তি’-র স্বরূপ আলোচনা করো । (15 marks)
Q3a. ‘মেঘনাদবধ কাব্য’ কে কোন শ্রেণির মহাকাব্য বলা যায় । বৈশিষ্ঠ্যসহ আলোচনা করুন । (20 marks)
Q3b. কপালকুণ্ডলা চরিত্রটিগঠনে প্রকৃতির ভূমিকা আলোচনা করুন । (15 marks)
Q3c. ‘সোনারতরী’-র কবিতায় বিশ্বপ্রকৃতির রূপ যেভাবে চিত্রিত হয়েছে সংশ্লিষ্ট কবিতা অলবম্বনে তার পরিচয় দিন । (15 marks)
Q4a. “মনুষ্যে মনুষ্যে সমানাধিকার বিশিষ্ট – ইহাই সাম্যনীতি ।” পঠিত প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই সাম্যনীতির পরিচয় দিন । (15 marks)
Q4b. “দেশের অত্যন্ত শ্রীবৃদ্ধি হইয়াছে । অসাধারণ কৃষিলক্ষ্মী দেশের প্রতি সুপ্রসন্না ।” তবু বঙ্গদেশের কৃষকের দুর্দশা না ঘোচার কারণ প্রাবন্ধিক যেভাবে নির্দেশ করেছেন, পাঠ্য প্রবন্ধ অবলম্বনে তা বিশ্লেষণ করুন । (15 marks)
Q4c. ‘সোনারতরী’ কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতার মুহুর্ত-কথা রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্রাবলী’র মধ্যে খুঁছে পাওয়া যায় । ‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে সেই মুহুর্ত গুলোর পরিচয় দিন । (20 marks)
Q5a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা ।” (10 marks)
Q5b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “তোমরা রচিলে যারে
নানা অলংকারে
তারে তো চিনি নে আমি,
চেনেন না মোর অন্তর্যামী” (10 marks)
Q5c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয় ।” (10 marks)
Q5d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “ঠিক সেই সময় মাথার উপর দিয়া একটি এরোপ্লেন উড়িয়া যাইতেছিল । দেখিতে দেখিতে সেটি সুন্দরবনের উপর পৌঁছিয়া গেল ।” (10 marks)
Q5e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “সকল লোকের মাঝে ব’সে
আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা?” (10 marks)
Q6a. “আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো । ঐ নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে ।” নন্দিনীর এই উক্তির আলোকে রঞ্জন চরিত্রটি বিশ্লেষণ করুন । (20 marks)
Q6b. ‘বুদ্ধভক্তি’ কবিতাটি শুরুর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন: “জাপানের কোনো কাগজে পড়েছি, জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধমন্দিরে পূজা দিতে গিয়েছিল । ওরা শক্তির বাণ মারছে চীনকে, ভক্তির বাণ বুদ্ধকে ।” এই বক্তব্যের সাপেক্ষে ‘বুদ্ধভক্তি’ কবিতাটি বিশ্লেষণ করুন । (15 marks)
Q6c. ‘গৃহদাহ’ উপন্যাসের ঘটনা-সংগঠনে অপ্রধান চরিত্রগুলির ভূমিকা আলোচনা করুন । (15 marks)
Q7a. বঙ্গ সাহিত্যের নবযুগের যে যে বৈশিষ্ট্য গুলি প্রমথ চৌধুরী চিহ্নিত করেছিলেন – তার মধ্যে দিয়ে বঙ্গ সাহিত্যে নবযুগ কি সত্যিই সূচিত হয়েছিল বলে আপনার মনে হয়? যুক্তিসহ আলোচনা করুন । (20 marks)
Q7b. ‘আরণ্যক’ উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতি-মুগ্ধতার পরিচয় দিন । (15 marks)
Q7c. ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটির অ্যাবসার্ডিটি সংগঠনে ‘লেখক’ চরিত্রটির গুরুত্ব পর্যালোচনা করুন । (15 marks)
Q8a. কবি জীবনানন্দের প্রেমচেতনা প্রকৃতিচেতনা-সময়চেতনার অপূর্ব মেলবন্ধন ‘বনলতা সেন’ – কবিতাটি অবলম্বনে আলোচনা করুন । (20 marks)
Q8b. ‘জাগরী’ উপন্যাসে ‘মা’ চরিত্রের আত্মিক সংকটের যে পরিচয় পাওয়া যায় তার স্বরূপ ব্যাখ্যা করুন । (15 marks)
Q8c. ‘হারানের নাতজামাই’ ও ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্প অবলম্বনে গল্পকারের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিন । (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Bengali Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

