Menu Close

বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস – Bengali Literature Optional PYQs (Paper I, Unit 2)

Here are all 222 questions on বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস asked in UPSC Bengali Literature Optional Paper I (2009–2026), arranged under the 14 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস, Bengali Literature Optional Paper I
Topic-wise weightage of বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস (Bengali Literature Optional Paper I) – share of marks asked from each topic.

2.1] বাংলা সাহিত্যের যুগবিভাগ: প্রাচীন ও মধ্য যুগ

23 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রকরণের দিক থেকে বাংলা মধ্যযুগীয় সাহিত্যের শ্রেণী ভাগ করুন উদাহরণসহ । [2026/10m/5b]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা সাহিত্যের কালসীমা নির্দেশ করুন । সেই সময়কার সাহিত্যে বাংলার দৈনন্দিন জীবন ও সংস্কৃতির যে পরিচয় ব্যক্ত হয়েছে তা আলোচনা করুন । [2024/10m/5a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে যে দুটি পর্বে বিন্যস্ত করা হয় তাদের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন । [2024/10m/5b]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকার যুগ’-এর সময়সীমা উল্লেখ করে সেই সময়কে অন্ধকার বলার কারণ নির্দেশ করুন । [2023/10m/5a]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন উল্লেখ করে এতে প্রকাশিত সমাজচিত্র বিষয়ে আলোকপাত করুন । [2023/10m/5c]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে প্রামাণ্য তথ্যসহ আলোচনা করুন । [2022/10m/5a]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সংরূপ বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । [2022/10m/5b]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা সাহিত্যের সময়সীমা নির্দেশ করুন । এই সময়কালে রচিত বাংলা সাহিত্যে তখনকার সমাজজীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দিন । [2021/10m/5a]

  9. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): তুর্কি আক্রমণের দেড়শো বছর পর থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা ধরা হয় কেন তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিন । [2020/10m/5a]

  10. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পর্বভেদ ও সময়সীমা নির্ণয় করুন । [2019/10m/5a]

  11. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক প্রশ্নের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): চর্যাগীতি গূঢ় সাধনতত্ত্বের গান হলেও সেখানে নিম্নবর্গীয় জনজীবনের কথা পাওয়া যায় । উদ্ধৃতিসহ বক্তব্যের যাথার্থ্য বিচার করুন । [2018/10m/5b]

  12. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 তুর্কী-আক্রমণের কালে বাংলা-সাহিত্যের দুশো বছর ‘নিশ্চিহ্ন পদক্ষেপ’-এর সময়, বলেছেন কেউ কেউ । আপনার মতামত জানান । [2017/10m/5a]

  13. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 শ্রীচৈতন্য যে – চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন বলে জানা যায়, তিনি কি ‘শ্রীকৃষ্ণকীর্তনে’র রচয়িতা? আপনার কি ধারণা ও যুক্তি? – বিশদ করুন । [2017/10m/5b]

  14. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে পৌরাণিক কাহিনীর সঙ্গে লৌকিক কাহিনীর মিশ্রণ কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে? এই প্রসঙ্গে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব লিপিবদ্ধ করুন । [2016/10m/5a]

  15. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ষোড়শ-সপ্তদশ শতককে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে ‘স্বর্ণযুগ’ নামে চিহ্নিত করা কতটা সঙ্গত তা বুঝিয়ে দিন । [2016/10m/5e]

  16. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দ সংখ্যা 150):– বাংলা সাহিত্যের ইতিহাসকে কটি যুগে ভাগ করা হয়? বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন নিদর্শনটি কে কবে কোথা থেকে উদ্ধার করেন? বাংলা সাহিত্যের এই নিদর্শনটিতে তখনকার সমাজজীবনের যে ছবি ফুটে উঠেছে সংক্ষেপে তার পরিচয় দিন। [2015/10m/5a]

  17. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? খণ্ডগুলির নাম লিখুন । ‘রাধাবিরহ’ অংশটিকে কি আপনি প্রক্ষিপ্ত বলে মনে করেন? [2013/10m/5a]

  18. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটির প্রত্যাশিত শব্দসীমা 100): বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্যিক দৃষ্টান্ত হিসাবে ‘চর্যাগীতিকোষ’-কে গ্রহণ করার যৌক্তিকতা আলোচনা করুন । [2012/12m/5a]

  19. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটির প্রত্যাশিত শব্দসীমা 100): “মধ্যযুগের বাংলা ভাষার প্রথম মৌলিক সৃষ্টির নিদর্শন হল ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ ।” এই বক্তব্য সম্বন্ধে আপনার অভিমত বিশদ করুন । [2012/12m/5b]

  20. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কোনো কোনো বিশেষজ্ঞ বাংলা সাহিত্যের ইতিহাসে ষোড়শ শতাব্দীকে স্বর্ণযুগ বলেছেন ।” এ বিষয়ে আপনার অভিমত যুক্তিসহ আলোচনা করুন । [2012/20m/6c]

  21. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: চর্যার পদগুলিতে তৎকালীন সামাজিক ও পারিপার্শ্বিক জীবনযাপনের যে চিত্র ফুটেছে, উদাহরণসহ তা বিশ্লেষণ করুন । [2011/20m/5a]

  22. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: আদিযুগের প্রধান সাহিত্যকৃতি ‘চর্যাগীতিকা’-র গুরুত্ব বিচার করুন । [2010/20m/5a]

  23. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: মধ্যযুগের বাংলা কাব্যসাহিত্যের আলোকে বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অভিনবত্ব ও স্বাতন্ত্র্য নির্ণয় করুন । [2009/20m/5a]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

2.2] আধুনিক ও প্রাক্-আধুনিক বাংলা সাহিত্যের পার্থক্য

11 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য নির্ণয় করুন । [2026/10m/5c]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): আধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সংরূপের শ্রেণিবিভাগ করুন ও তাদের উদাহরণ দিন । [2023/10m/5b]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক ও আধুনিক বাংলা সাহিত্যের বিষয়গত ও আঙ্গিকগত (content and format) পার্থক্যগুলি সম্পর্কে আপনার নিজস্ব অভিমত লিখুন । [2023/15m/6b]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক যুগের বাংলা সাহিত্যের কোন্ কোন্ সংরূপে দেববাদের পরিবর্তে মানবতাবাদের লক্ষণ দেখা গিয়েছিল–উদাহরণসহ উল্লেখ করুন । [2022/15m/6a]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ধর্ম-নিরপেক্ষতা বলতে কী বোঝেন? মধ্যযুগের বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ‘ধর্ম-নিরপেক্ষতা’-র একটা তুলনামূলক আলোচনা করুন । [2020/20m/7c]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের পার্থক্যগুলি চিহ্নিত করে বিশ্লেষণ করুন প্রাগাধুনিক বাংলা সাহিত্য আধুনিক হতে কোন্ কোন্ সমস্যার সম্মুখীন হয়েছিল? [2020/15m/8c]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাগাধুনিক ও আধুনিক বাংলা সাহিত্যের তফাতগুলি বিবৃত করুন । [2019/10m/5b]

  8. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে যে স্বদেশ-চেতনার প্রকাশ, তা, মধ্যযুগের সাহিত্যে কোথাও ছিল না । – উপযুক্ত উদাহরণসহ বিষয়টি পরিস্ফুট করুন । [2017/20m/6a]

  9. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– প্রাক্ আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের মূল পার্থক্যগুলি কি? উনিশ শতকের বাংলা সাহিত্যে আধুনিকতা আসার পিছনে কী কী কারণ কাজ করেছিল? [2015/20m/8a]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “প্রাক্-আধুনিক জীবনদৃষ্টি থেকে আধুনিক বিশ্ববীক্ষায় উত্তরণের ফলে উনিশ শতকের বাংলা সাহিত্যে দেবকেন্দ্রিকতার পরিবর্তে মানবকেন্দ্রিকতা দেখা গিয়েছিল ।” দৃষ্টান্ত দিয়ে মন্তব্যটি স্পষ্ট করুন । [2012/20m/7a]

  11. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে প্রতিফলিত আধুনিকতার লক্ষণগুলি চিহ্নিত করুন । [2009/20m/5d]

2.3] বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্ভব: উৎস ও কারণ

11 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): উনিশ শতকের নবজাগরণই বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত করেছে–এই মন্তব্যটি আলোচনা করুন । [2024/10m/5e]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা সাহিত্যে যথার্থ আধুনিকতার শুরু কখন থেকে? উদাহরণ দিয়ে সেই আধুনিকতার বৈশিষ্ট্য নির্ণয় করুন । [2023/15m/8a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা কবে থেকে? এই আধুনিকতার স্বরূপ আলোচনা করুন । [2022/10m/5e]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা সাহিত্যে আধুনিকতার উত্থান হয়েছিল যে যে কারণে তার স্বরূপ আলোচনা করে বিষয়টি বুঝিয়ে দিন । [2020/15m/7b]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের পার্থক্যগুলি চিহ্নিত করে বিশ্লেষণ করুন প্রাগাধুনিক বাংলা সাহিত্য আধুনিক হতে কোন্ কোন্ সমস্যার সম্মুখীন হয়েছিল? [2020/15m/8c]

  6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: প্রাক্-আধুনিক বাংলা সাহিত্য আধুনিকতার পথে কিভাবে বিবর্তিত হল তা দুই পর্বের সাহিত্য উপকরণকে সামনে রেখে বুঝিয়ে দিন । [2016/20m/6a]

  7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দ সংখ্যা 150):– বাংলা সাহিত্যে আধুনিকতা প্রবর্তনে কার ভূমিকা প্রধান বলে মনে করেন? সেই লেখকের সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দিন। [2015/10m/5b]

  8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দ সংখ্যা 150):– আধুনিক বাংলাসাহিত্য উদ্ভবের কারণ। [2015/10m/5e]

  9. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– প্রাক্ আধুনিক বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক বাংলা সাহিত্যের মূল পার্থক্যগুলি কি? উনিশ শতকের বাংলা সাহিত্যে আধুনিকতা আসার পিছনে কী কী কারণ কাজ করেছিল? [2015/20m/8a]

  10. উনিশ শতকে যে নবজাগরণ বাংলা সাহিত্যে সৃষ্টির নতুন নতুন পথ খুলে দিয়েছিল, অচিরেই আত্মবিরোধিতার চাপে তার ভেতরকার দুর্বলতাগুলিও স্পষ্ট হয়ে উঠল । ফলে বিশ শতকের আধুনিকতাও হলো বৃত্তবন্দী । এ সম্পর্কে পর্যালোচনা করুন । [2014/20m/8b]

  11. উনিশ শতকে বাংলা সাহিত্যে আধুনিকতা আসার পিছনে কী কী কারণ কাজ করেছিল, বুঝিয়ে দিন । [2011/20m/8c]

2.4] মঙ্গলকাব্য

19 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): মঙ্গলকাব্য বাঙালি জীবনের ছোট ছোট বাস্তবকে তুলে ধরেছে । আলোচনা করুন । [2026/10m/5d]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মঙ্গলকাব্যকে বাংলার পুরাণ বলে অভিহিত করা কতখানি যুক্তিসঙ্গত তা বিশদভাবে বিচার করুন । [2024/20m/6a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলকাব্যে প্রাক্-আধুনিক চেতনা থেকে আধুনিক জীবনবোধে উত্তরণের পূর্বাভাস কেউ কেউ লক্ষ করেছেন । এ বিষয়ে আপনার যুক্তিগ্রাহ্য অভিমত দিন । [2024/15m/6c]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ভারতচন্দ্রকে যুগসন্ধিক্ষণের কবি বলা যায় কিনা, যুক্তিসহ আপনার মতামত জানান । [2023/15m/6c]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা মঙ্গলকাব্য উদ্ভবের সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করুন । [2021/10m/5c]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ভারতচন্দ্রকে যুগসন্ধিক্ষণের কবি বলা যায় কিনা, বিচার করুন । [2021/15m/6c]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): মঙ্গলকাব্যের স্বরূপ বিচার করে এর বৈশিষ্ট্যাবলী আলোচনা করুন । [2020/10m/5b]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ভারতচন্দ্রের কাব্যে আধুনিকতার লক্ষণ নির্ণয় করুন । [2019/10m/5e]

  9. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক প্রশ্নের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ‘মনসামঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগরের প্রতিবাদী ভূমিকা মধ্যযুগের বাংলা সাহিত্যে দুর্লভ বলে মনে করেন কিনা, বুঝিয়ে দিন । [2018/10m/5c]

  10. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । বিজয়গুপ্তের ‘মনসা মঙ্গল’ বাংলার বদ্বীপ-ভূমির কৃষি-সমাজের আকাঙ্ক্ষাপূরণের আখ্যান – বলা যায় কি? [2017/15m/6b]

  11. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ভারতচন্দ্রকে পুরাতন যুগের শেষ এবং আধুনিক যুগের প্রথম কবি বলা হয় ।” ভারতচন্দ্রের কাব্যের বিভিন্ন লক্ষণ বিবৃত করে এই মন্তব্যের যাথার্থ্য বিচার করুন । [2016/20m/7a]

  12. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): মনসামঙ্গল কাব্যধারায় কেতকাদাস ক্ষেমানন্দের শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতির কারণগুলি বিবৃত করুন । [2014/10m/5b]

  13. বাংলা মঙ্গলকাব্যের ধারায় ভারতচন্দ্র শেষ প্রধান কবি; কিন্তু তাঁর রচনায় ফুটে উঠেছে আসন্ন আধুনিক কালের পূর্বাভাস । বিশ্লেষণ করুন । [2014/20m/6a]

  14. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150) মনসামঙ্গলের কবি নারায়ণদেবের কৃতিত্ব বিশ্লেষণ করুণ । [2013/10m/5d]

  15. ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলে কাকে আপনি মনে করেন? তাঁর কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন । [2013/15m/6c]

  16. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটির প্রত্যাশিত শব্দসীমা 100): উদ্ভবকাল থেকে আরম্ভ করে মঙ্গলকাব্যের ক্রমবিকাশের ধারাটি সংক্ষেপে বিবৃত করে এই কাব্যগুলির জনপ্রিয়তার সম্ভাব্য কারণগুলি উল্লেখ করুন । [2012/12m/5c]

  17. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: মুকুন্দের ‘চণ্ডীমঙ্গলকাব্য’-এ পৌরাণিক ও লৌকিক ধারার সমন্বয় উদাহরণসহ আলোচনা করুন । [2012/20m/6a]

  18. বাংলা মঙ্গলকাব্যের ধারায় ভারতচন্দ্রের কৃতিত্ব বিশ্লেষণ করুন । [2011/20m/6c]

  19. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: বাংলা মঙ্গলকাব্যধারায় ‘মনসামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করে এই ধারার যে কোনো একজন কবির কৃতিত্ব বিচার করুন । [2009/20m/5b]

2.5] বৈষ্ণব পদাবলি

13 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): চৈতন্য-পরবর্তী বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রধান কবিদের অবদান পর্যালোচনা করুন । [2024/10m/5c]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ষোড়শ শতককে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ‘সুবর্ণযুগ’ বলার কারণ ব্যাখ্যা করুন । [2023/20m/6a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): চৈতন্যপূর্ব ও চৈতন্যপরবর্তী ‘বৈষ্ণব পদাবলী’র পার্থক্য বিষয়ে আলোকপাত করুন । [2022/10m/5d]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): চৈতন্য-পরবর্তী বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য নির্ণয় করুন । [2019/10m/5d]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক প্রশ্নের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): “অভিসারের পদে গোবিন্দদাস রাজাধিরাজ”–গোবিন্দদাস সম্পর্কে সমালোচকের এই দাবির যৌক্তিকতা বিচার করুন । [2018/10m/5d]

  6. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 শ্রীচৈতন্য যে – চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন বলে জানা যায়, তিনি কি ‘শ্রীকৃষ্ণকীর্তনে’র রচয়িতা? আপনার কি ধারণা ও যুক্তি? – বিশদ করুন । [2017/10m/5b]

  7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘পূর্বরাগ’ বিষয়ক পদ রচনায় চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করুন । [2016/15m/7b]

  8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দ সংখ্যা 150):– বৈষ্ণব পদসাহিত্যে জ্ঞানদাস কিভাবে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা আলোচনা করে দেখান। [2015/10m/5d]

  9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বৈষ্ণব পদসাহিত্যে গোবিন্দদাসের গুরুত্ব আলোচনা করুন । [2014/10m/5d]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150) চণ্ডীদাসকে অনুসরণ করেও বৈষ্ণব পদ রচনায় জ্ঞানদাস কীভাবে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন আলোচনা করে দেখান । [2013/10m/5c]

  11. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করুন । [2012/20m/6b]

  12. বৈষ্ণব সাহিত্যে জ্ঞানদাস ও গোবিন্দদাসের কৃতিত্বের তুলনামূলক বিশ্লেষণ করুন । [2011/20m/6a]

  13. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: ষোড়শ শতাব্দীকে বৈষ্ণব পদসাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কেন তা নির্ধারণ করুন । [2009/20m/5c]

2.6] অনুবাদ কাব্য

15 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ‘ভাগবত’-এর অনুবাদ জনপ্রিয় না হওয়ার কারণ নির্দেশ করুন । [2026/10m/5a]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা অনুবাদ-সাহিত্য মধ্যযুগে কীভাবে বিকশিত হয়েছিল তার পরিচয় দিন । [2024/10m/5d]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য বিষয়ে আলোচনা করুন । [2022/10m/5c]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলায় ‘ভাগবত’ কে প্রথম অনুবাদ করেন? কাব্যটির পরিচয় দিন । বাংলায় ‘ভাগবত’ অনুবাদ জনপ্রিয় না হওয়ার কারণ নির্ণয় করুন । [2021/20m/6a]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা ভাষায় মহাভারত অনুবাদে কাশীরাম দাসের কবি-প্রতিভার পরিচয় দিন । [2020/10m/5c]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা ও জনপ্রিয়তার কারণগুলি লিখুন । [2020/10m/5e]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): রামায়ণ-মহাভারতের তুলনায় বাংলায় ভাগবত-এর অনুবাদ ভীষণভাবে কম–কারণ ব্যাখ্যা করুন । [2019/10m/5c]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক প্রশ্নের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কৃত্তিবাসের অনুবাদ কর্মে মূলানুগতা ও মৌলিকতার পরিচয় দিন । [2018/10m/5a]

  9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কৃত্তিবাসী ‘রামায়ণ’-এ তৎকালীন বাঙালি সমাজের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দিন । [2016/10m/5d]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কাশীরাম দাস সম্পূর্ণ ‘মহাভারত’ লিখে যেতে পারেননি, এই বক্তব্যের সমর্থন কোথায় পাওয়া যায়? “অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগের আগে হইতে পশ্চিমবঙ্গের বিভিন্ন লেখকের রচনাপ্রবাহ মিলিত হইয়া আসিয়া কাশীরামের নামে মহাভারত-সংহিতায় পরিণত হইয়াছিল ।” এ সম্পর্কে আপনার প্রতিবেদন উপস্থাপন করুন । [2014/10m/5a]

  11. বাংলা সাহিত্যে ভাগবত অনুবাদধারার পরিচয় দিন । [2014/15m/6b]

  12. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150) কবীন্দ্র পরমেশ্বর কোন সময়ের কবি? তাঁর লেখা কাব্যটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন । [2013/10m/5b]

  13. বাঙালি কবিদের লেখা রামায়ণে বাঙালি সমাজের যে-ছবি ফুটে উঠেছে তা আলোচনা করুন । [2013/15m/6a]

  14. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: গুণরাজখান কার নাম? কে এই অভিধা দিয়েছিলেন? তাঁর লেখা কাব্যটির সামগ্রিক বৈশিষ্ট্য বুঝিয়ে দিন । [2011/20m/5b]

  15. বাংলায় মহাভারত কে প্রথম অনুবাদ করেন? আপনার মতে বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, যুক্তি ও তথ্যসহ উত্তর দিন । [2011/20m/6b]

2.7] জীবনীকাব্য

6 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: চৈতন্য-জীবনী কাব্যধারায় ‘চৈতন্যচরিতামৃত’ ও ‘চৈতন্যভাগবত’-এর গুরুত্ব তুলনামূলক আলোচনার সাহায্যে স্পষ্ট করুন । [2024/15m/6b]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলায় লেখা চৈতন্যজীবনী কাব্যগুলির নাম লিখুন । এগুলির মধ্যে যেটিকে আপনি শ্রেষ্ঠ মনে করেন সেটি সম্পর্কে আলোচনা করুন । [2021/10m/5b]

  3. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– বাংলায় কে প্রথম চৈতন্যদেবের জীবনী রচনা করেন? বাংলা সাহিত্যে এই বইটির গুরুত্ব বিচার করুন। [2015/15m/6b]

  4. কৃষ্ণদাস কবিরাজ পরিণত বয়সে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন কেন? বাংলা সাহিত্যে এই বইটির গুরুত্ব বিশ্লেষণ করুন । [2013/20m/6b]

  5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটির প্রত্যাশিত শব্দসীমা 100): আধুনিক জীবনী-সাহিত্যের লক্ষণের আলোকে চৈতন্য-আশ্রয়ী চরিত-সাহিত্য যথার্থ জীবনী-সাহিত্য বলা যায় কি? যে কোনো একটি চৈতন্যজীবনী অবলম্বনে বিষয়টি স্পষ্ট করুন । [2012/12m/5d]

  6. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: চৈতন্যজীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এই কবির জীবন ও রচনাবৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিন । [2010/20m/5b]

2.8] মধ্যযুগের ধর্মনিরপেক্ষ সাহিত্য

12 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ‘ময়মনসিংহ গীতিকা’র স্বাতন্ত্র্য আলোচনা করুন । [2026/15m/8a]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “‘ময়মনসিংহ গীতিকা’-ই মধ্যযুগের বাংলা সাহিত্যে যথার্থ ধর্ম-নিরপেক্ষ সাহিত্য ।” মতটির যথার্থতা বিচার করুন । [2023/20m/7a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আরাকান রাজসভার সাহিত্যের বৈশিষ্ট্য নির্ণয় করে আলাওলের রচনায় তার প্রতিফলন দেখান । [2021/20m/7a]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ধর্ম-নিরপেক্ষতা বলতে কী বোঝেন? মধ্যযুগের বাংলা সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ‘ধর্ম-নিরপেক্ষতা’-র একটা তুলনামূলক আলোচনা করুন । [2020/20m/7c]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ধর্ম-নিরপেক্ষতার অনুসন্ধান করুন । [2019/15m/7a]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা সাহিত্যে আরাকান রাজসভার কবিদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দুজন বিখ্যাত কবির কৃতিত্ব বর্ণনা করুন । [2018/20m/6b]

  7. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 ‘ময়মন সিংহ গীতিকা’ বাংলা সাহিত্যের দুর্লভ সংযোজন । – বলা যায়? [2017/10m/5e]

  8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার কবিদের রচিত আখ্যানকাব্যের অভিনবত্ব আলোচনা করুন । [2016/15m/6b]

  9. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভার কবিদের রচিত কাব্যগুলির গুরুত্ব বিশ্লেষণ করুন। [2015/20m/6c]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): আরাকান রাজসভার কবিদের অবদান পর্যালোচনা করুন । [2014/10m/5c]

  11. “ময়নামতী-গোবিন্দচন্দ্রের কাহিনীতে এপিক উপাখ্যানের উদাত্ততা উপলব্ধ হয় ।” এই মন্তব্য সম্পর্কে আপনার অভিমত যুক্তিসহ বিবৃত করুন । [2014/15m/6c]

  12. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটির প্রত্যাশিত শব্দসীমা 100): বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভায় রচিত কাব্যগুলির গুরুত্ব পর্যালোচনা করুন । [2012/12m/5e]

2.9] উনিশ শতকের কবিতা: আখ্যান ও গীতিধারা

19 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ঊনবিংশ শতাব্দীতে গীতিকবিতা যাঁরা লিখেছেন, তাঁরা ইংরেজী ভাষার অন্তর্বস্তু বাংলায় উপস্থাপনের চেষ্টা করেছেন–বলা যায় কিনা বিচার করুন । [2026/10m/5e]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি যুগসন্ধির কবি বলা যায়? উদাহরণসহ আপনার মত ব্যক্ত করুন । [2026/15m/6b]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা মহাকাব্যগুলির সাহিত্যিক গুরুত্ব বিশ্লেষণ করুন । [2024/15m/7a]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): উনিশ শতকের বাংলা কাব্যের যে কোনো দুটি ধারা সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করুন । [2023/10m/5e]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা আখ্যানকাব্য ও মহাকাব্য-ধারার পাশাপাশি কীভাবে গীতিকাব্যের উদ্ভব হল–বিষয়টি সাহিত্যিক নিদর্শনসহ বিশ্লেষণ করুন । [2022/20m/6b]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বিহারীলাল চক্রবর্তীকে আধুনিক বাংলা গীতিকবিতার জনক বলা যায় কিনা, বিচার করুন । [2021/15m/8c]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “উনিশ শতকের বাংলা কবিতা ছিল আখ্যানমূলক ও গীতিধর্মী ।” এই ভাবনার সপক্ষে মতামত দিন । [2020/15m/7a]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা গীতিকবিতার উৎস ও বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দিন । [2019/15m/7b]

  9. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । নবীনচন্দ্রসেন এক ধর্ম এক রাষ্ট্র গঠনের যে শ্রীকৃষ্ণ কেন্দ্রিক মহাকাব্য ধর্মী ত্রয়ী কাব্য লিখলেন, বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণচরিত্র’ তার সমান্তরাল কিছু নয়, পরিপূরক – বলা যায়? [2017/20m/8a]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বিহারীলালের ‘সারদামঙ্গল’ কাব্যকে সামনে রেখে বুঝিয়ে দিন, তিনিই ছিলেন উনবিংশ শতকের প্রথম আধুনিক গীতিকবি । [2016/15m/8c]

  11. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– উনবিংশ শতাব্দীর গীতিকবিতার সংক্ষিপ্ত পরিচয় দিন। [2015/15m/6a]

  12. নবীনচন্দ্র ‘উনিশ শতকের মহাভারত’-এর রচয়িতা । পর্যালোচনা করুন । [2014/15m/7a]

  13. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150) বাংলা কাব্যসাহিত্যকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন কোন দিক দিয়ে পরিপুষ্ট করেছেন আলোচনা করুন । [2013/10m/5e]

  14. আধুনিক বাংলা কাব্যসাহিত্যে বিহারীলাল চক্রবর্তী যে নতুন ধারার সূচনা করলেন তার পরিচয় দিন । [2013/20m/7b]

  15. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: চরিত্রচিত্রণে ও কাহিনীবিন্যাসে ‘মেঘনাদবধ কাব্য’-এ পাশ্চাত্য প্রভাবের প্রকৃতি আলোচনা করুন । [2012/20m/7c]

  16. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বাংলা গীতিকবিতার সূচনা হয়েছিল বিহারীলাল চক্রবর্তীর রচনায় ।” আপনি কি একথা স্বীকার করেন? যুক্তিসহ আপনার অভিমত ব্যক্ত করুন । [2012/20m/8a]

  17. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: উনিশ শতকের বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্তের দান বিশ্লেষণ করুন । [2011/20m/5c]

  18. বাংলা মহাকাব্য রচনার ক্ষেত্রে মধুসূদনের কৃতিত্ব আলোচনা করুন । [2011/20m/7c]

  19. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: উনিশ শতকের বাংলা গীতিকবিতার বৈশিষ্ট্য আলোচনা করুন । [2010/20m/5c]

2.10] বাংলা গদ্যের বিকাশ

21 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বিদ্যাসাগর যত বড়ো না শিল্পী, তার চেয়ে বেশি সংস্কারক–এর পরিপ্রেক্ষিতে গদ্য রচয়িতা বিদ্যাসাগরের মূল্যায়ন করুন । [2026/20m/7b]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের বিকাশে রামমোহন ও বিদ্যাসাগরের অবদান পর্যালোচনা করুন । [2024/15m/7b]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা গদ্যচর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকদের অবদান বিচার করুন । [2023/10m/5d]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করুন । [2022/20m/8a]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা গদ্যের ক্রমবিকাশে অক্ষয়কুমার দত্তের অবদান বিচার করুন । [2021/10m/5d]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা প্রবন্ধ-সাহিত্যে প্রমথ চৌধুরীর কৃতিত্বের পরিচয় দিন । [2021/15m/8b]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর–বিশ্লেষণ করুন । [2020/20m/6a]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়ম কলেজের অবদান বিচার করুন । [2019/15m/6c]

  9. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যচর্চায় উনিশ শতকের সাময়িকপত্রগুলির অবদান কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন তা বুঝিয়ে দিন । [2018/15m/6a]

  10. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমথ চৌধুরী এবং স্বামী বিবেকানন্দের সাফল্য সংক্ষেপে বিচার করুন । [2018/20m/8a]

  11. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের নবজাগরণে বিদ্যাসাগর কি কি ভূমিকা পালন করেছিলেন? রবীন্দ্রনাথ কেন তাঁকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পীর আখ্যা দিয়েছিলেন, সবিস্তারে আলোচনা করুন । [2018/15m/8b]

  12. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । বাংলা গদ্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের স্থান আলোচনা করুন । [2017/15m/6c]

  13. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । ‘বঙ্গদর্শন’ বাঙালির আত্মদর্শন শুধু নয় বিশ্বদর্শনও বলা যায় । – কেন? প্রমাণ ও যুক্তি সাজান । [2017/15m/7a]

  14. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । নবীনচন্দ্রসেন এক ধর্ম এক রাষ্ট্র গঠনের যে শ্রীকৃষ্ণ কেন্দ্রিক মহাকাব্য ধর্মী ত্রয়ী কাব্য লিখলেন, বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণচরিত্র’ তার সমান্তরাল কিছু নয়, পরিপূরক – বলা যায়? [2017/20m/8a]

  15. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান লিখুন । [2016/15m/7c]

  16. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– বাংলা গদ্যসাহিত্যের ক্রমবিকাশে উনিশ শতকের সংবাদ-সাময়িকপত্রের গুরুত্ব বুঝিয়ে দিন। [2015/15m/7a]

  17. বাংলা গদ্যসাহিত্যে অক্ষয়কুমার দত্তের অবদান বিশ্লেষণ করুন । [2014/15m/7b]

  18. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্যরচনাকে কটি ভাগে ভাগ করা যায়? বাংলা গদ্যসাহিত্যের ক্রমবিকাশে তাঁর অবদান বিশ্লেষণ করুন । [2013/15m/7a]

  19. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাংলা গদ্যের বিবর্তনে ফোর্ট উইলিয়ম কলেজের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? উদাহরণ দিয়ে বোঝান । [2012/20m/7b]

  20. বাংলা গদ্যসাহিত্যে অক্ষয়কুমার দত্তের কৃতিত্ব বিশ্লেষণ করুন । বিদ্যাসাগরের সঙ্গে তাঁর গদ্যরীতির পার্থক্যটি বুঝিয়ে দিন । [2011/20m/7a]

  21. বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়ম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন । [2010/60m/6]

2.11] বাংলা নাট্যসাহিত্য

21 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা নাটকের ক্ষেত্রে গণনাট্য সংঘের অবদান ব্যক্ত করুন । [2026/15m/7c]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রনাথের তত্ত্বাশ্রয়ী নাটকগুলির তাৎপর্য কেন কালাতিযায়ী তা বিশদভাবে আলোচনা করুন । [2024/20m/8a]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা নাটকে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । [2023/15m/7c]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রনাথের তত্ত্বধর্মী নাটকগুলির উল্লেখ করে এগুলিতে প্রকাশিত রবীন্দ্রনাথের বিশেষ ভাবনা বিষয়ে আপনার ধারণা বিবৃত করুন । [2022/15m/7c]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): দীনবন্ধু মিত্রের নাটকগুলির নাম উল্লেখ করে বাংলা নাট্যসাহিত্যে তাঁর কৃতিত্ব দেখান । [2021/10m/5e]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: গণনাট্য সংঘের উদ্ভবের পটভূমি আলোচনা প্রসঙ্গে বিজন ভট্টাচার্যের কৃতিত্বের পরিচয় দিন । [2021/15m/7c]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান বুঝিয়ে দিন । [2020/15m/6b]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্র-নাটকে আইডিয়া বা ভাবনারই প্রাধান্য–এই মত সমর্থন করা যায় কি? যুক্তিসহ লিখুন । [2019/15m/6a]

  9. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা নাট্যমঞ্চ ও নাট্যসাহিত্যে ‘জাতীয় রঙ্গালয়’-এর গুরুত্ব আলোচনা করুন । [2019/15m/8c]

  10. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক প্রশ্নের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): গণনাট্য সংঘের উদ্দেশ্য বিবৃত করে বিজন ভট্টাচার্যের সংক্ষিপ্ত পরিচয় দিন । [2018/10m/5e]

  11. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 গিরিশচন্দ্র ঘোষ – ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ যে অর্থে পুরাণকে ব্যবহার করেছেন মন্নথ রায় তা করেননি । মন্নথরায় নতুন কী করেছেন? – বিচার করুন । [2017/10m/5d]

  12. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লিখুন । [2016/10m/5c]

  13. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দ সংখ্যা 150):– ‘গণনাট্য’ কাকে বলে? ‘নবান্ন’কে গণনাট্য বলা যায় কি না আলোচনা করুন। [2015/10m/5c]

  14. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– দীনবন্ধু মিত্র বাংলা নাট্যসাহিত্যকে কিভাবে পরিপুষ্ট করেছেন বলে আপনি মনে করেন? [2015/15m/7b]

  15. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– রবীন্দ্রনাথের নাটকগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? রূপক অথবা সাংকেতিক নাটক রচনায় তাঁর কৃতিত্বের পরিচয় দিন। [2015/15m/8b]

  16. উনিশ শতকে সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠার সঙ্গে বাংলা নাট্যসাহিত্যের শ্রীবৃদ্ধি কীভাবে সম্পৃক্ত, আলোচনা করুন । [2014/20m/7c]

  17. বাংলা নাট্যসাহিত্যকে গিরিশচন্দ্র ঘোষ কোন কোন দিক দিয়ে পরিপুষ্ট করেন আলোচনা করুন । [2013/20m/8b]

  18. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকের চরিত্রচিত্রণ বিশ্লেষণ করুন । [2012/20m/8c]

  19. দীনবন্ধু মিত্র বাংলা নাট্যসাহিত্যকে কীভাবে পরিপুষ্ট করেছেন বলে আপনি মনে করেন? [2011/20m/7b]

  20. রবীন্দ্রনাথের নাটকগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? রূপক-সাংকেতিক নাটক রচনায় তাঁর কৃতিত্বের পরিচয় দিন । [2011/20m/8b]

  21. দীনবন্ধু মিত্রের নাট্যপ্রতিভার স্বরূপ নির্ণয় করে বাংলা নাট্যসাহিত্যে তাঁর দানের গুরুত্ব বিচার করুন । [2009/60m/7]

2.12] রবীন্দ্রনাথ ও রবীন্দ্রোত্তর কবিতা

13 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্র-পরবর্তী বাংলা কবিতার বৈশিষ্ট্য ব্যক্ত করুন । [2026/15m/7a]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বুদ্ধদেব বসু এবং তাঁর সমসাময়িক কবিদের অবদানেই বাংলা কবিতায় যথার্থ আধুনিকতা প্রতিষ্ঠিত হয়েছিল । এই মন্তব্য বিশ্লেষণ করুন । [2024/15m/8b]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রানুরাগী ও রবীন্দ্র-বিরোধী বাংলার কবিগোষ্ঠী সম্পর্কে আপনার নিজস্ব অভিমত জানান । [2022/15m/6c]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: কল্লোল-গোষ্ঠীর কবিদের রচনায় রবীন্দ্র বিরোধিতা ও পরবর্তীকালে রবীন্দ্রনাথকে আত্মস্থ করেই কবিতা লেখার বিষয়টি কীভাবে এল–এ বিষয়ে তথ্যনিষ্ঠ আলোচনা করুন । [2022/15m/8b]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বিংশ শতকের দ্বিতীয় দশকে অনেক কবি রবীন্দ্রনাথের আদর্শ গ্রহণ করেছিলেন, অনেকে আবার বিরোধিতাও করেছিলেন–বিশ্লেষণ করুন । [2020/15m/8a]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রনাথ ও রবীন্দ্রোত্তর আধুনিক কবিতার মাঝখানে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতাচর্চার পরিচয় দিন । [2019/20m/6b]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্র-অনুসারী কবিগোষ্ঠীর তিনজন কবির কৃতিত্ব নির্ণয় করুন । [2019/15m/8a]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “তিরিশের দশকের বাংলা কবিতা রবীন্দ্রনাথের ভাব ও রীতির বিরোধিতা করেও রবীন্দ্র-প্রভাব অতিক্রম করতে পারেনি ।” আপনি কি এ মত সমর্থন করেন? যুক্তিসহ আপনার অভিমত ব্যক্ত করুন । [2018/20m/7c]

  9. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । কবিতা শুধু ক্ষয়ের কথা বলে না অক্ষয় শুভ-কল্যাণ মানব মুক্তির কথাও বলে । সুকান্ত ভট্টাচার্য থেকে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় এই ধারণাটি কি স্পষ্ট করতে পারেন? [2017/20m/7b]

  10. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: অনেকে জীবনানন্দ দাশকে রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি বলে মনে করেন । এ বিষয়ে আপনার মতামত তথ্য ও যুক্তিসহ উপস্থিত করুন । [2016/15m/8b]

  11. রবীন্দ্র-পরবর্তী কবিতায় বিষ্ণু দে বা সুধীন্দ্রনাথ দত্তের অবদান বিশ্লেষণ করুন । [2014/15m/8c]

  12. রবীন্দ্রোত্তর বাংলা কাব্যসাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন । জীবনানন্দ দাশের কবিপ্রতিভা সংক্ষেপে বিশ্লেষণ করুন । [2013/15m/8c]

  13. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিন: বাংলা আধুনিক কবিতার লক্ষণগুলি চিহ্নিত করে তাদের সংক্ষিপ্ত পরিচয় লিখুন । [2010/20m/5d]

2.13] কথাসাহিত্য: প্রধান লেখক

31 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসে জাতীয়তাবাদী ধারার প্রবর্তক–আলোচনা করুন । [2026/15m/6a]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা কথাসাহিত্যে আধুনিক উপলব্ধি একটু জটিল করে এঁকেছেন মানিক বন্দ্যোপাধ্যায় । উদাহরণ দিয়ে আলোচনা করুন । [2026/20m/6c]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: শিলাইদহ পর্ব রবীন্দ্রনাথের গল্পকে কেমন সমৃদ্ধ করেছিল, উদাহরণযোগে তুলে ধরুন । [2026/20m/8b]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাস-সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আখ্যানের নতুন ধরন নির্মাণেই বেশি স্পষ্ট হয়েছে । এই মন্তব্য সম্পর্কে আপনার যুক্তিগ্রাহ্য অভিমত উপস্থাপিত করুন । [2024/20m/7c]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্র-উপন্যাসের শিল্পরূপগত অভিনবত্ব বিষয়ে আলোকপাত করুন । [2023/15m/7b]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবলম্বিত বিষয়ভাবনা ও শিল্পরীতির স্বাতন্ত্র্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন । [2023/20m/8b]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাক্-‘দুর্গেশনন্দিনী’ বাংলা উপন্যাসের সৃজন-পর্বটি (১৮০০–১৮৬৪) বিষয়ে সাহিত্যিক নিদর্শনসহ আলোচনা করুন । [2022/15m/7a]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আখ্যানে ত্রিকোণ-প্রেমের উপস্থাপনে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের জীবনদর্শন ও শিল্পরূপগত স্বাতন্ত্র্য বিষয়ে আপনার নিজস্ব অভিমত সংক্ষেপে জানান । [2022/20m/7b]

  9. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন । [2021/15m/6b]

  10. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাস-সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানের পরিচয় দিয়ে তাঁকে বাংলার সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক বলা যায় কিনা, লিখুন । [2021/15m/7b]

  11. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান লিপিবদ্ধ করুন । [2020/15m/6c]

  12. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান বুঝিয়ে দিন । [2020/20m/8b]

  13. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: গ্রামীণ কৃষি সভ্যতা ও আধুনিক শিল্পের দ্বন্দ্বের চিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বহু উপন্যাসের উপজীব্য । মন্তব্যটির সমর্থন বা বিরোধিতা করে আপনার মতামত লিখুন । [2019/20m/7c]

  14. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: সবুজপত্র-পর্বে রচিত রবীন্দ্রগল্পে রাজনীতির আমদানি গল্পের শিল্পোৎকর্ষ ব্যাহত করেছে বলে অনেকের অনুমান । অন্তত দুটি গল্প অবলম্বনে এ বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করুন । [2018/15m/6c]

  15. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যুগের উপন্যাসে বিশেষ কোনো মতবাদের প্রাধান্য নেই, আছে নরনারীর আত্মপ্রকাশের বিস্ময়কর উপস্থাপনা ।” উদাহরণসহ মন্তব্যটি সমর্থন বা খণ্ডন করুন । [2018/15m/7a]

  16. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি কি একালেও প্রাসঙ্গিক? উপযুক্ত উদাহরণসহ আপনার মতামত ব্যক্ত করুন । [2018/15m/7b]

  17. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150 ‘গোরা’-র জন্ম কথা রবীন্দ্রনাথের স্বদেশভাবনার কোন দিকটি পরিস্ফুট করে – আলোচনা করুন । [2017/10m/5c]

  18. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । বিভূতিভূষণ বন্দ্যোপাঠ্যায় ‘আরণ্যক’ যেখানে শেষ করলেন মহাশ্বেতাদেবী ঠিক যেন সেখানথেকেই তাঁর ‘অরণ্যের অধিকার’ শুরু করলেন । – মন্তব্যটি সমর্থন করেন কি না লিখুন । [2017/15m/7c]

  19. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । মাণিক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন মনের অন্তর্বাস্তব দিয়ে শেষ করলেন সমাজতান্ত্রিক বাস্তবতায় । এই যাত্রাপথ কি যুক্তিসঙ্গত শৈল্পিক পরিণতি? – আপনার কি মনে হয়? [2017/15m/8b]

  20. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘ছোটগল্প’ সৃজন ও প্রসারণে রবীন্দ্রনাথের অবদান লিপিবদ্ধ করুন । [2016/15m/6c]

  21. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাংলা উপন্যাসের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লিপিবদ্ধ করুন । [2016/20m/8a]

  22. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির বৈশিষ্ট্য আলোচনা করুন। বাংলা কথাসাহিত্যের শ্রেষ্ঠ শিল্পীর সম্মান তাঁকে দেওয়া যায় কি না সে বিষয়ে আপনার মতামত লিখুন। [2015/20m/7c]

  23. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাক্-বঙ্কিমচন্দ্র পর্বে উপন্যাসের আভাস যাঁদের রচনায় ব্যক্ত হয়েছিল, তাঁদের নিয়ে আলোচনা করুন । [2014/10m/5e]

  24. কবি রবীন্দ্রনাথ উপন্যাস সৃষ্টিতেও আপন কালোত্তর প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন । এ সম্পর্কে আপনার অভিমত দিন । [2014/15m/8a]

  25. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ প্রকাশের সময় থেকে বাংলা কথাসাহিত্যে নতুন একটি যুগের সূচনা হয় – আলোচনা করুন । [2013/15m/7c]

  26. বাংলা উপন্যাসের ক্রমবিকাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিশ্লেষণ করুন । [2013/15m/8a]

  27. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “শরৎচন্দ্র এবং তারাশঙ্কর উভয়েই রাঢ় বাঙলার জীবনচিত্র উপস্থিত করলেও উভয়ের দৃষ্টিভঙ্গী ও অঙ্কনরীতির যথেষ্ট পার্থক্য আছে ।”
    উপরোক্ত মন্তব্যটি সমর্থন বা খণ্ডন করুন । [2012/20m/8b]

  28. বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাতন্ত্র্য ও গুরুত্ব বিশ্লেষণ করুন । [2011/20m/8a]

  29. “বাংলা উপন্যাসের সূচনা বঙ্কিমচন্দ্রে ।” মন্তব্যটি উদাহরণসহ বিশদ করুন । [2010/60m/7]

  30. “বাংলা উপন্যাস ও ছোটগল্পে রবীন্দ্রনাথ একজন ব্যতিক্রমী লেখক ।” মন্তব্যটি রবীন্দ্রনাথের কথাসাহিত্য অবলম্বনে বিচার করুন । [2010/60m/8]

  31. বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করুন । [2009/60m/8]

2.14] নারী ও বাংলা সাহিত্য: স্রষ্টা ও সৃষ্ট

13 questions

  1. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা কবিতার ধারায় মানকুমারী বসুর অবদান বিচার করুন । [2026/15m/8c]

  2. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আশাপূর্ণা দেবীর উপন্যাসে নারীচেতনার অভিব্যক্তি কীভাবে পরিস্ফুট হয়েছে তা পর্যালোচনা করুন । [2024/15m/8c]

  3. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মহাশ্বেতা দেবীর কথা-সাহিত্যে নারীচেতনা ক্রমে গণচেতনায় রূপান্তরিত হয়েছে । প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করুন । [2023/15m/8c]

  4. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আশাপূর্ণা দেবী ও মহাশ্বেতা দেবীর প্রতিনিধিস্থানীয় রচনার ও রচিত চরিত্রের উল্লেখ করে তাঁদের দৃষ্টিভঙ্গির নিজস্বতা ও নারীভাষার প্রায়োগিক দিকটি বিষয়ে আপনার ধারণা লিপিবদ্ধ করুন । [2022/15m/8c]

  5. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: সমকালীন অন্যান্য মহিলা ঔপন্যাসিকদের সঙ্গে তুলনা করে আশাপূর্ণা দেবীর স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য আলোচনা করুন । [2021/20m/8a]

  6. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান বিশ্লেষণ করুন । [2020/10m/5d]

  7. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মহাশ্বেতা দেবীর রচনায় নারীর প্রতিবাদী সত্তার পরিচয় দিন । [2019/20m/8b]

  8. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: সমকালীন অন্যান্য নারী ঔপন্যাসিকদের সঙ্গে তুলনা করে আশাপূর্ণা দেবীর স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য স্পষ্ট করুন । [2018/15m/8c]

  9. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । বিভূতিভূষণ বন্দ্যোপাঠ্যায় ‘আরণ্যক’ যেখানে শেষ করলেন মহাশ্বেতাদেবী ঠিক যেন সেখানথেকেই তাঁর ‘অরণ্যের অধিকার’ শুরু করলেন । – মন্তব্যটি সমর্থন করেন কি না লিখুন । [2017/15m/7c]

  10. নিম্নলিখিত সবকটি প্রশ্নের উত্তর দিন । স্বর্ণ কুমারী দেবী – আশালতাসিংহ – প্রিয়ম্বদা দেবীর রচনার পরিচয় দিন । [2017/15m/8c]

  11. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন (প্রতিটির প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলায় নারী-রচিত উপন্যাসের ইতিহাসে আশাপূর্ণা দেবীর ভূমিকার সংক্ষিপ্ত আলোচনা করুন । [2016/10m/5b]

  12. প্রতিটি প্রশ্নের উত্তর দিন:– উনিশ শতকে লেখালিখির জগতে মেয়েদের আবির্ভাব বিলম্বিত হল কেন? বাংলা কথাসাহিত্যের ক্রমবিকাশে স্বর্ণকুমারী দেবীর অবদান সংক্ষেপে আলোচনা করুন। [2015/15m/8c]

  13. ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত মহিলা কবিদের দানে বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ হয়েছে তা নির্ণয় করুন । [2009/60m/6]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

« Previous: বিভাগ ক: বাংলা ভাষার ইতিহাস · Next: বিভাগ ক »

Back to: Bengali Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026