Every question from the Bengali Literature Optional papers of UPSC Mains 2022, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2021. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2022
- 2 questions were close repeats of an earlier paper: Q1d (Paper II), first seen in 2016; Q4b (Paper I), first seen in 2019.
- Every question came from a topic UPSC had asked recently.
Which units got the marks in 2022
Marks asked from each unit in 2022 (dark bar) against its average for 2013–2021 (grey bar).
Paper I
| Unit | 2022 | Average 2013–21 |
|---|---|---|
| বিভাগ ক: বাংলা ভাষার ইতিহাস | 200 | 202 |
| বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস | 200 | 200 |
Paper II
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ থেকে বাংলা ভাষার উদ্ভব বিষয়ে সংক্ষেপে লিখুন । ভাষাবংশের রেখাচিত্রটি উল্লেখ করুন । (10 marks)
Q1b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন । (10 marks)
Q1c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ভাষা ও উপভাষা কাকে বলে? বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ উল্লেখ করুন । (10 marks)
Q1d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা ভাষার শব্দভাণ্ডারে কত ধরনের বিদেশী শব্দ মিশ্রিত হয়েছে সে বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । (10 marks)
Q1e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): সাধু ও চলিত বাংলা ভাষার পার্থক্যগুলি উদাহরণসহ উল্লেখ করুন । (10 marks)
Q2a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: স্বরাগম (আদি-মধ্য-অন্ত্য), সাদৃশ্য, অপিনিহিতি–বাংলা ভাষায় এই ধ্বনি-পরিবর্তনগুলি কীভাবে ঘটে তা উদাহরণসহ উল্লেখ করুন । (20 marks)
Q2b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা লিপি ও বাংলা বানান সংস্কার বিষয়ে উদাহরণসহ আপনার মতামত জানান । (15 marks)
Q2c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আধুনিক বাংলা ভাষার বাক্য-নির্মিতির নিয়ম ও বিচ্যুতি বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । (15 marks)
Q3a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মধ্যভারতীয় আর্যভাষার সময়সীমা উল্লেখ করে এর ধ্বনিগত ও রূপগত বৈশিষ্ট্যের পরিচয় দিন । (20 marks)
Q3b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উদাহরণসহ মূর্ধন্যীভবন, নাসিক্যীভবন ও স্বরসঙ্গতি-বিষয়ক বাংলা ভাষার ধ্বনি-পরিবর্তনের আলোচনা করুন । (15 marks)
Q3c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: কৃতঋণ শব্দ (Loan Words) বলতে কী বোঝায়? বাংলা শব্দভাণ্ডারে এই জাতীয় শব্দের প্রভাব আলোচনা করুন । (15 marks)
Q4a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উদাহরণসহ বাংলা মৌলিক ও যৌগিক স্বরধ্বনিগুলির প্রকারভেদ আলোচনা করুন । (20 marks)
Q4b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা ভাষায় লিপ্যন্তর (Transliteration) এবং রোমানীকরণ (Romanization)-এর ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা যায় তার উল্লেখ করে সম্ভাব্য সমাধান বিষয়ে যুক্তিসহ আপনার মতামত দিন । (15 marks)
Q4c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দিন । (15 marks)
Q5a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যের যুগবিভাগ সম্পর্কে প্রামাণ্য তথ্যসহ আলোচনা করুন । (10 marks)
Q5b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সংরূপ বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । (10 marks)
Q5c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য বিষয়ে আলোচনা করুন । (10 marks)
Q5d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): চৈতন্যপূর্ব ও চৈতন্যপরবর্তী ‘বৈষ্ণব পদাবলী’র পার্থক্য বিষয়ে আলোকপাত করুন । (10 marks)
Q5e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা কবে থেকে? এই আধুনিকতার স্বরূপ আলোচনা করুন । (10 marks)
Q6a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক যুগের বাংলা সাহিত্যের কোন্ কোন্ সংরূপে দেববাদের পরিবর্তে মানবতাবাদের লক্ষণ দেখা গিয়েছিল–উদাহরণসহ উল্লেখ করুন । (15 marks)
Q6b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা আখ্যানকাব্য ও মহাকাব্য-ধারার পাশাপাশি কীভাবে গীতিকাব্যের উদ্ভব হল–বিষয়টি সাহিত্যিক নিদর্শনসহ বিশ্লেষণ করুন । (20 marks)
Q6c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রানুরাগী ও রবীন্দ্র-বিরোধী বাংলার কবিগোষ্ঠী সম্পর্কে আপনার নিজস্ব অভিমত জানান । (15 marks)
Q7a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাক্-‘দুর্গেশনন্দিনী’ বাংলা উপন্যাসের সৃজন-পর্বটি (১৮০০–১৮৬৪) বিষয়ে সাহিত্যিক নিদর্শনসহ আলোচনা করুন । (15 marks)
Q7b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আখ্যানে ত্রিকোণ-প্রেমের উপস্থাপনে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের জীবনদর্শন ও শিল্পরূপগত স্বাতন্ত্র্য বিষয়ে আপনার নিজস্ব অভিমত সংক্ষেপে জানান । (20 marks)
Q7c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্রনাথের তত্ত্বধর্মী নাটকগুলির উল্লেখ করে এগুলিতে প্রকাশিত রবীন্দ্রনাথের বিশেষ ভাবনা বিষয়ে আপনার ধারণা বিবৃত করুন । (15 marks)
Q8a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করুন । (20 marks)
Q8b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: কল্লোল-গোষ্ঠীর কবিদের রচনায় রবীন্দ্র বিরোধিতা ও পরবর্তীকালে রবীন্দ্রনাথকে আত্মস্থ করেই কবিতা লেখার বিষয়টি কীভাবে এল–এ বিষয়ে তথ্যনিষ্ঠ আলোচনা করুন । (15 marks)
Q8c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আশাপূর্ণা দেবী ও মহাশ্বেতা দেবীর প্রতিনিধিস্থানীয় রচনার ও রচিত চরিত্রের উল্লেখ করে তাঁদের দৃষ্টিভঙ্গির নিজস্বতা ও নারীভাষার প্রায়োগিক দিকটি বিষয়ে আপনার ধারণা লিপিবদ্ধ করুন । (15 marks)
Paper II
Q1a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর ।
পর কৈনু আপন, আপন কৈনু পর॥
রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি ।
বুঝিতে নারিনু বন্ধু তোমার পিরীতি॥” (10 marks)
Q1b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ ।
এই বাক্যে বিকাইনু তাঁর বংশের হাত॥
তোমার কা কথা তোমার গ্রামের কুক্কুর ।
সেহো মোর প্রিয় অন্যজন রহু দূর॥” (10 marks)
Q1c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “যে অনবনমনীয় গর্ব্ব হৃদয়াগ্নিতে গলিয়া গিয়াছিল, আবার তাহার জ্যোতিঃ স্ফুরিল, যে অজেয় মানসিক শক্তি ভারতরাজ্য-শাসন কল্পনায় ভীত হয় নাই, সেই শক্তি আবার প্রণয়-দুর্ব্বল দেহে সঞ্চারিত হইল ।” (10 marks)
Q1d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি ।” (10 marks)
Q1e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “চিরকাল কোন্ জিনিসটা থাকবে না-থাকবে তা কেউ বলতে পারে না এবং আমিও সে সম্বন্ধে কোনোরকম তর্কবিতর্ক করতে চাই নে–নিজের মনের ভিতর যখন একটা সফলতার আনন্দ অনুভব করা যায় সেইটেই লেখকের পক্ষে যথার্থ অমরতা ।” (10 marks)
Q2a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘বৈষ্ণব পদাবলী’র পর্যালোচনায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রাসঙ্গিকতা কতখানি, বিশ্লেষণ করুন । (20 marks)
Q2b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কবি মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্য প্রকৃতপক্ষে আসন্ন ভবিষ্যতের সঙ্গে প্রাক্-আধুনিক যুগের সেতু রচনা করেছে ।”
এই মন্তব্য সম্পর্কে আপনার বক্তব্য বুঝিয়ে দিন । (15 marks)
Q2c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বঙ্কিমচন্দ্রের সাম্য-ভাবনা কতটা দেশীয় সমাজের অভিজ্ঞতায় আধারিত আর কতটুকু প্রতীচ্যের সমসাময়িক চিন্তা দ্বারা প্রভাবিত তা আলোচনা করুন । (15 marks)
Q3a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্য’-এর নামকরণে মেঘনাদ প্রাধান্য পেলেও এই কাব্যের নায়ক রাবণ–এ বিষয়ে আপনার যুক্তিপূর্ণ অভিমত দিন । (20 marks)
Q3b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমায় রক্ষা কর । এই তোমার পায়ে লুটাইতেছি–একবার বল যে, তুমি অবিশ্বাসিনী নও–একবার বল, আমি তোমায় হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই ।”
এই সংলাপে ‘আমি’ কে? ‘তুমি’ই বা কে? এই সংলাপের প্রেক্ষিত ও পরিণাম বিবৃত করুন । (15 marks)
Q3c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বিশ্বপ্রকৃতির সঙ্গে এক অবিচ্ছিন্ন যোগ, এক চিরপুরাতন একাত্মতাবোধ কবিকে একান্তভাবে বারংবার আকর্ষণ করেছে ।”
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কয়েকটি কবিতা অবলম্বনে বুঝিয়ে দিন । (15 marks)
Q4a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বঙ্গদেশের কৃষকের দুর্দ্দশা আজি কালি হয় নাই । ভারতবর্ষীয় ইতর লোকের অবনতি ধারাবাহিক; যত দিন হইতে ভারতবর্ষের সভ্যতার সৃষ্টি, প্রায় তত দিন হইতে ভারতবর্ষীয় কৃষকদিগের দুর্দ্দশার সূত্রপাত ।”
প্রাসঙ্গিক প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই বক্তব্যের তাৎপর্য বিশদ করুন । (15 marks)
Q4b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কবিতার ছন্দ যে নিয়মে উৎপন্ন হয়েছে, বিশ্বজগতের সমস্ত সৌন্দর্যই সেই নিয়মে সৃষ্ট হয়েছে । একটি সুনির্দিষ্ট বন্ধনের মধ্যে দিয়ে বেগে প্রবাহিত হয়ে মনের মধ্যে আঘাত করে বলেই সৌন্দর্যের এমন অনিবার্য শক্তি ।”
‘ছিন্নপত্রাবলী’তে রবীন্দ্রনাথের এই মন্তব্য অনুসরণে বুঝিয়ে দিন, ‘সৌন্দর্যের অনিবার্য শক্তি’ কীভাবে এই পত্রগুলিরও মূল প্রবণতা । (15 marks)
Q4c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের ‘মধ্যলীলা’র অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে গোদাবরী তীরে রায়-রামানন্দ ও চৈতন্য মহাপ্রভুর আলোচনায় সাধ্য-সাধনতত্ত্বটি কীভাবে প্রকাশ পেয়েছে, লিখুন । (20 marks)
Q5a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি । ঐ তার প্রথম চিহ্ন–আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি ।” (10 marks)
Q5b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “দেবতা যেথায় পাতিবে আসনখানি
যদি তার ঠাঁই কোনোখানে নাই
তবে, হে বজ্রপাণি,
এ ইতিহাসের শেষ অধ্যায়তলে
রুদ্রের বাণী দিক দাঁড়ি টানি
প্রলয়ের রোষানলে ।” (10 marks)
Q5c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আজকে অস্পষ্ট সব? ভালো করে কথা ভাবা এখন কঠিন;
অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেবার
নিয়ম এখন আছে; তারপর একা অন্ধকারে
বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজ
রয়ে গেছে; সকলেই আড়চোখে সকলকে দেখে ।” (10 marks)
Q5d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এই বনাঞ্চল, পাহাড়, ওই মিছি নদী; কাবো নদীর উপত্যকা, এদিকে ধনবারি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী–এই সমস্ত স্থান এক সময়ে যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল, ও সেই রাজবংশের মেয়ে–আজ ভিন্ন যুগের আবহাওয়ায়, ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন–তাই আজ ভানুমতীকে দেখিতেছি সাঁওতালী মেয়ের মতো ।” (10 marks)
Q5e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আমরাও অভিশপ্ত সিসিফাসের প্রেতাত্মা । আমরাও জানি ও পাথর পড়ে যাবে । যখন ঠেলে ঠেলে তুলছি তখনই জানি এ ঠেলার কোনো মানে নেই । পাহাড়ের ঐ চূড়োর কোনো মানে নেই ।” (10 marks)
Q6a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “নন্দিনী সেই নারী যে সম্পূর্ণতার আদর্শকে ব্যক্ত করে, সকলের মধ্যেকার সুপ্ত প্রাণকে জাগ্রত করে, প্রকাশ করে ।”
এই মন্তব্যের আলোকে ‘রক্তকরবী’ নাটকের তাৎপর্য পর্যালোচনা করুন । (20 marks)
Q6b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমাকে তোমরা নিয়ে যাও–যাকে ভালোবাসি নে তার ঘর করবার জন্যে আমাকে তোমরা ফেলে রেখে দিও না ।”
মহিমের সামনে সুরেশের প্রতি অচলার এই উক্তিই গৃহদাহ অনিবার্য করে তুলেছিল । এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে আপনার অভিমত দিন । (15 marks)
Q6c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘জাগরী’ উপন্যাসে লেখকের প্রধান কৃতিত্ব মায়ের চরিত্র নির্মাণে প্রকাশিত হয়েছে । এই ধারণার সঙ্গে আপনি একমত কিনা, বুঝিয়ে দিন । (15 marks)
Q7a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘নবজাতক’ কাব্যগ্রন্থে এই সত্য বারবার প্রমাণিত হয়েছে যে রবীন্দ্রনাথ ইতিহাস ও সমসাময়িক জীবনকে কখনও এড়িয়ে যাননি । আপনার পাঠ-অভিজ্ঞতার সাহায্যে আলোচনা করুন । (20 marks)
Q7b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: আপনার পঠিত প্রবন্ধগুলি অবলম্বনে বুঝিয়ে দিন, প্রমথ চৌধুরীর সরস অথচ বুদ্ধিদীপ্ত গদ্যরীতিই তাঁর বিষয়বস্তুকে লক্ষ্যভেদী করেছে । (15 marks)
Q7c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘আরণ্যক’ উপন্যাস জুড়ে ছড়িয়ে রয়েছে বিভূতিভূষণের নিবিড় প্রকৃতি-মুগ্ধতার নিদর্শন । পর্যালোচনা করুন । (15 marks)
Q8a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কবি-প্রাবন্ধিক বুদ্ধদেব বসু যদিও জীবনানন্দ দাশকে ‘আমাদের নির্জনতম কবি’ বলে উপস্থাপিত করেছেন, ‘শ্রেষ্ঠ কবিতা’র বেশ কিছু কবিতায় পাঠক লক্ষ করেন কবির ইতিহাস-চেতনার অভিব্যক্তি । পর্যালোচনা করুন । (20 marks)
Q8b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে মধ্যবিত্ত অথবা নিম্নমধ্যবিত্ত জীবনের জটিল মনস্তত্ত্বের স্কেচ দেখতে পাওয়া যায় । প্রাসঙ্গিক গল্পগুলি অবলম্বনে মন্তব্যটির যাথার্থ্য বিচার করুন । (15 marks)
Q8c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘এবং ইন্দ্রজিৎ’-এর নাট্যশৈলীর প্রায়োগিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন । (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Bengali Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

