Every question from the Bengali Literature Optional papers of UPSC Mains 2023, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2022. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2023
- 3 questions were close repeats of an earlier paper: Q1a (Paper I), first seen in 2021; Q3b (Paper I), first seen in 2021; Q6c (Paper I), first seen in 2021.
- Every question came from a topic UPSC had asked recently.
Which units got the marks in 2023
Marks asked from each unit in 2023 (dark bar) against its average for 2013–2022 (grey bar).
Paper I
| Unit | 2023 | Average 2013–22 |
|---|---|---|
| বিভাগ ক: বাংলা ভাষার ইতিহাস | 200 | 202 |
| বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস | 200 | 200 |
Paper II
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের প্রাচীন শাখাগুলির নাম লিখুন । গ্রীক শাখাটির পরিচয় দিন । (10 marks)
Q1b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): শব্দের অর্থ-পরিবর্তনের কারণগুলি উদাহরণযোগে উল্লেখ করুন । (10 marks)
Q1c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): উপভাষা কাকে বলে? প্রচলনক্ষেত্র উল্লেখ করে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন । (10 marks)
Q1d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা শব্দভাণ্ডারে দেশী ও বিদেশী শব্দের প্রভাব সম্পর্কে আলোচনা করুন । (10 marks)
Q1e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): কয়েকজন বাংলা সাধুগদ্যকারের নাম লিখুন । বর্তমানে বাংলা সাধুগদ্যের প্রচলন হ্রাস পাওয়ার কারণ নির্দেশ করুন । (10 marks)
Q2a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ধ্বনি-পরিবর্তনের কারণগুলি উল্লেখ করুন । বাংলা ভাষায় অভিশ্রুতি, সমীভবন ও স্বরভক্তির ফলে কীভাবে ধ্বনি-পরিবর্তন ঘটে, উদাহরণসহ দেখান । (20 marks)
Q2b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: লিপি, ধ্বনি আর বানান-সাম্য কোনো লিপিতেই প্রায় সম্ভব নয় । তবু বাংলা লিপির বিকাশ ও বানানের সঙ্গতি রক্ষা বিষয়ে আপনার যুক্তি উপস্থাপন করুন । (15 marks)
Q2c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা ভাষার বাক্য-গঠন সংস্কৃত ব্যাকরণ মেনে হয় কি? উদাহরণযোগে দেখান । বাংলা ভাষার নিজস্ব বাক্যগঠনের সূত্র বিশ্লেষণ করুন । (15 marks)
Q3a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মধ্যবাংলা ভাষাকে কয়টি পর্বে, কেন ভাগ করা হয়েছে? পর্ব-বিভক্ত মধ্যবাংলা ভাষার প্রতিটির কমপক্ষে তিনটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখুন । (20 marks)
Q3b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা পদগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? ব্যবহার অনুসারে বাংলা বিশেষ্য ও বিশেষণ পদের শ্রেণিবিভাগ করুন । (15 marks)
Q3c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উদাহরণসহ উচ্চারণ-স্থান (Place of Articulation) অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ আলোচনা করুন । (15 marks)
Q4a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: সমাজ-ভাষা কী? উদাহরণসহ সমাজ-ভাষা উদ্ভবের বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা করুন । (20 marks)
Q4b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি? আপনার মতের পক্ষে যুক্তি দেখান । (15 marks)
Q4c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: আধুনিক বাংলা ভাষার কালপর্বের পরিচয় দিয়ে এর ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও বাক্য-নির্মিতিগত বৈশিষ্ট্যগুলি লিখুন । (15 marks)
Q5a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা সাহিত্যের ইতিহাসে ‘অন্ধকার যুগ’-এর সময়সীমা উল্লেখ করে সেই সময়কে অন্ধকার বলার কারণ নির্দেশ করুন । (10 marks)
Q5b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): আধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সংরূপের শ্রেণিবিভাগ করুন ও তাদের উদাহরণ দিন । (10 marks)
Q5c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন উল্লেখ করে এতে প্রকাশিত সমাজচিত্র বিষয়ে আলোকপাত করুন । (10 marks)
Q5d. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): বাংলা গদ্যচর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকদের অবদান বিচার করুন । (10 marks)
Q5e. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন (প্রত্যেক উত্তরের প্রত্যাশিত শব্দসংখ্যা 150): উনিশ শতকের বাংলা কাব্যের যে কোনো দুটি ধারা সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করুন । (10 marks)
Q6a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ষোড়শ শতককে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ‘সুবর্ণযুগ’ বলার কারণ ব্যাখ্যা করুন । (20 marks)
Q6b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: প্রাগাধুনিক ও আধুনিক বাংলা সাহিত্যের বিষয়গত ও আঙ্গিকগত (content and format) পার্থক্যগুলি সম্পর্কে আপনার নিজস্ব অভিমত লিখুন । (15 marks)
Q6c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: ভারতচন্দ্রকে যুগসন্ধিক্ষণের কবি বলা যায় কিনা, যুক্তিসহ আপনার মতামত জানান । (15 marks)
Q7a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: “‘ময়মনসিংহ গীতিকা’-ই মধ্যযুগের বাংলা সাহিত্যে যথার্থ ধর্ম-নিরপেক্ষ সাহিত্য ।” মতটির যথার্থতা বিচার করুন । (20 marks)
Q7b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: রবীন্দ্র-উপন্যাসের শিল্পরূপগত অভিনবত্ব বিষয়ে আলোকপাত করুন । (15 marks)
Q7c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: উনিশ শতকের বাংলা নাটকে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র বিষয়ে উদাহরণসহ আলোচনা করুন । (15 marks)
Q8a. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা সাহিত্যে যথার্থ আধুনিকতার শুরু কখন থেকে? উদাহরণ দিয়ে সেই আধুনিকতার বৈশিষ্ট্য নির্ণয় করুন । (15 marks)
Q8b. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবলম্বিত বিষয়ভাবনা ও শিল্পরীতির স্বাতন্ত্র্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন । (20 marks)
Q8c. নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দিন: মহাশ্বেতা দেবীর কথা-সাহিত্যে নারীচেতনা ক্রমে গণচেতনায় রূপান্তরিত হয়েছে । প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করুন । (15 marks)
Paper II
Q1a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কণ্টক গাড়ি কমলসম পদতল
মঞ্জীর চীরহি ঝাঁপি ।
গাগরি-বারি ঢারি করি পীছল
চলতহি অঙ্গুলি চাপি॥” (10 marks)
Q1b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর ।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর॥” (10 marks)
Q1c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “পশুর গোহারি শুনি সকল মঙ্গলা ।
আশ্বাসিয়া সিংহেরে দিলেন কণ্ঠমালা॥
আজি হইতে মনে কিছু না করিহ ভয় ।
না বধিবে মহাবীর কহিনু নিশ্চয়॥” (10 marks)
Q1d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ছিল আশা, মেঘনাদ, মুদিব অন্তিমে
এ নয়নদ্বয় তোমার সম্মুখে–
সঁপি রাজ্যভার, পুত্র তোমায়, করিব
মহাযাত্রা ।” (10 marks)
Q1e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “সত্য করে কহো মোরে হে বৈষ্ণবকবি,
কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি,
কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান
বিরহ-তাপিত । হেরি কাহার নয়ান,” (10 marks)
Q2a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মাথুর’ বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে ‘মাথুর’-বিষয়ক পদের ভাব-সৌন্দর্য ও গুরুত্ব পর্যালোচনা করুন । (15 marks)
Q2b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কালকেতুর জন্মবৃত্তান্ত ও বাল্যলীলা অংশে কবি মুকুন্দ চক্রবর্তীর সমাজ-ভাবনার যে পরিচয় পাওয়া যায়, পাঠ্য কাব্য অবলম্বনে তা বিশ্লেষণ করুন । (15 marks)
Q2c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পঠিত অংশ অবলম্বনে গৌড়ীয় বৈষ্ণবধর্মের বিশিষ্টতার স্বরূপ ব্যাখ্যা করুন । (20 marks)
Q3a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্য’-এ কোন্ রস প্রাধান্য পেয়েছে, উদাহরণসহ আলোচনা করুন । (20 marks)
Q3b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের পরিণতি ও চরিত্র-চিত্রণে নিয়তির ভূমিকা আলোচনা করুন । (15 marks)
Q3c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে ‘মানসসুন্দরী’-র স্বরূপ ব্যাখ্যা করুন । (15 marks)
Q4a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: পাঠ্য প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্যনীতি ও সমাজ-ভাবনার পরিচয় দিন । (20 marks)
Q4b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্রাবলী’-তে বিশ্ব-প্রকৃতির রূপ যেভাবে চিত্রিত হয়েছে, প্রাসঙ্গিক পত্র অবলম্বনে তার পরিচয় দিন । (15 marks)
Q4c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কৃষিলক্ষ্মী দেশের প্রতি সুপ্রসন্না”, তবু “বঙ্গদেশের কৃষকের দুর্দশা” ঘোচে না কেন? বঙ্কিমচন্দ্রের পাঠ্য প্রবন্ধ অবলম্বনে কারণগুলি বিশ্লেষণ করুন । (15 marks)
Q5a. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আভরণ পরো, তার একটা কিছু মানে আছে ।” (10 marks)
Q5b. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কেন এই আসা আর যাওয়া,
কেন হারাবার লাগি এতখানি পাওয়া॥
জানি না, এ আজিকার মুছে-ফেলা ছবি
আবার নূতন রঙে আঁকিবে কি তুমি, শিল্পী কবি ।” (10 marks)
Q5c. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এই নবসাহিত্য রাজধর্ম ত্যাগ করে গণধর্ম অবলম্বন করছে ।” (10 marks)
Q5d. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন ।” (10 marks)
Q5e. প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “মানুষের বাঁচতে হলে বিশ্বাস দরকার । ভগবানে বিশ্বাস । অদৃষ্টে বিশ্বাস । কাজে বিশ্বাস । মানুষে বিশ্বাস । বিপ্লবে বিশ্বাস । নিজের উপর বিশ্বাস … ।” (10 marks)
Q6a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন । আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক–তাতেই আমার মুক্তি ।” এই উক্তির আলোকে রাজা চরিত্রটি ব্যাখ্যা করুন । (20 marks)
Q6b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: অচলা চরিত্রের দ্বন্দ্ব ও স্ববিরোধ ‘গৃহদাহ’ উপন্যাসের মূল উপজীব্য বিষয় । পাঠ্য উপন্যাস অবলম্বনে সেই দ্বন্দ্ব ও স্ববিরোধিতার স্বরূপ ব্যাখ্যা করুন । (15 marks)
Q6c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই । কখনো কোথায় যায় নাই চকমকিটোলা ছাড়িয়া । ভারতবর্ষ কোনদিকে?” এই উদ্ধৃতির আলোকে ভানুমতী চরিত্রটি ব্যাখ্যা করুন । (15 marks)
Q7a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “‘জাগরী’ উপন্যাসে রাজনীতি ও পরিবার একসূত্রে গাঁথা ।” উপন্যাস অবলম্বনে মন্তব্যটি যুক্তিসহ বিশ্লেষণ করুন । (20 marks)
Q7b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমার কাব্যের ঋতুপরিবর্তন ঘটেছে বারে বারে । প্রায়ই সেটা ঘটে নিজের অলক্ষ্যে ।” রবীন্দ্রকাব্যের পালাবদলের দিকচিহ্ন ‘নবজাতক’ কাব্যগ্রন্থে কীভাবে ফুটে উঠেছে তা লিখুন । (15 marks)
Q7c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বই পড়ার অভ্যাসটা যে বদ অভ্যাস নয়, এ কথাটা সমাজকে এ যুগে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক ।” এই উদ্ধৃতির আলোকে ‘বইপড়া’ প্রসঙ্গে প্রমথ চৌধুরীর বক্তব্য বিশ্লেষণ করুন । (15 marks)
Q8a. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: জীবনানন্দ দাশের পাঠ্য কবিতা অবলম্বনে কবির প্রেমচেতনার স্বরূপ নির্ণয় করুন । (15 marks)
Q8b. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল ।” পাঠ্য ছোটগল্প অবলম্বনে মন্তব্যটি পর্যালোচনা করুন । (20 marks)
Q8c. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ’ নাটক অবলম্বনে ‘লেখক’ চরিত্রটির স্বরূপ নির্ণয় করুন । (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Bengali Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

