Here are all 213 questions on বিভাগ ক asked in UPSC Bengali Literature Optional Paper II (2009–2026), arranged under the 8 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

1.1] ‘বৈষ্ণব পদাবলী’
35 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “শীতের ওঢ়নী পিয়া গিরিষের বা ।
বরিষার ছত্র পিয়া দরিয়ার না ॥” [2026/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘বৈষ্ণব পদাবলী’-র পর্যালোচনায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রাসঙ্গিকতা কী ও কতখানি, নির্দিষ্ট পর্যায় ধরে বিশ্লেষণ করুন । [2026/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এ সখি হামারি দুখের নাহি ওর ।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর॥” [2024/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বৈষ্ণব সাহিত্যে ‘অভিসার’ বলতে কী বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কাব্যপ্রতিভা বিচার করুন । [2024/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কণ্টক গাড়ি কমলসম পদতল
মঞ্জীর চীরহি ঝাঁপি ।
গাগরি-বারি ঢারি করি পীছল
চলতহি অঙ্গুলি চাপি॥” [2023/10m/1a]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর ।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর॥” [2023/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মাথুর’ বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে ‘মাথুর’-বিষয়ক পদের ভাব-সৌন্দর্য ও গুরুত্ব পর্যালোচনা করুন । [2023/15m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর ।
পর কৈনু আপন, আপন কৈনু পর॥
রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি ।
বুঝিতে নারিনু বন্ধু তোমার পিরীতি॥” [2022/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘বৈষ্ণব পদাবলী’র পর্যালোচনায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রাসঙ্গিকতা কতখানি, বিশ্লেষণ করুন । [2022/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “শীতের ওঢ়নী পিয়া গিরিষের বা ।
বরিষার ছত্র পিয়া দরিয়ার না ।” [2021/10m/1a]বৈষ্ণব পদাবলী সাহিত্যে ‘অভিসার’ বলতে কী বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব সম্পর্কে আলোকপাত করুন । [2021/15m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “এ সখি হামারি দুখের নাহি ওর ।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর ।” [2020/10m/1a]‘পূর্বরাগ’ বলতে কী বোঝায়? উদাহরণ সহযোগে পূর্বরাগ ও অনুরাগের তুলনামূলক আলোচনা করুন । [2020/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “ঝলকত দামিনী দশ দিশ আপি ।
নীল বসনে ধনি সব তনু ঝাঁপি ।।
দুই চারি সহচরী সঙ্গহি নেল ।
নব অনুরাগ-ভরে চলি গেল ।।” [2019/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘গৌরচন্দ্রিকা’ ও গৌরাঙ্গ বিষয়ক পদের সংজ্ঞা নিরূপণ করুন । বৈষ্ণব সাহিত্যে ‘গৌরচন্দ্রিকা’-র গুরুত্ব কোথায় তা ব্যাখ্যা করুন । [2019/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “সে না কথা না শুনিব করি অনুমান ।
পরসঙ্গ শুনিতে আপনি যায় কান ।।
ধিক্ রহু এ ছাড় ইন্দ্রিয় মোর সব ।
সদা সে কালিয়া কানু হয় অনুভব ।।” [2018/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: মাথুর কী? বৈষ্ণব সাহিত্য ‘মাথুর’-এর সংজ্ঞা নিরূপণ করুন । এবং এই রস পর্যায়ের তাৎপর্য নির্ণয় করে শ্রেষ্ট পদকর্তার কৃতিত্ব বিচার করুন । [2018/20m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): যাঁহা যাঁহা ভাঙ্গুর ভাঙু বিলোল ।
তাঁহা তাঁহা উছলই কালিন্দী হিলোল॥
যাঁহা যাঁহা তরল বিলোকন পড়ই ।
তাঁহা তাঁহা নীল উতপল বন ভরই॥ [2017/10m/1a]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “গোবিন্দদাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় ।” গোবিন্দদাস ও বিদ্যাপতির পদ বিশ্লেষণ করে মন্তব্যটির যৌক্তিকতা বিচার করুন । [2017/20m/2a]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “অম্বরে ডম্বর ভরু নব মেহ ।
বাহিরে তিমিরে না হেরি নিজ দেহ॥
অন্তরে উয়ল শ্যামর ইন্দু ।
উছলল মনহি মনোভব সিন্ধু॥” [2016/10m/1a]“শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান!” বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধর্ম-নিরপেক্ষ গুরুত্ব বিচার করুন । [2016/20m/2a]
‘অভিসার’ কী? বৈষ্ণব সাহিত্যে ‘অভিসার’-এর সংজ্ঞা নিরূপণ করুন । অভিসারের তাৎপর্য নির্ণয় করে, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করুন । [2016/20m/2b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): আজু রজনী হাম ভাগে পোহায়লুঁ
পেখলুঁ পিয়ামুখচন্দা ।
জীবন যৌবন সফল করি মানলুঁ
দশদিশ ভেল নিরদ্বন্দ্বা॥
আজু মঝু গেহ গেহ করি মানলুঁ
আজু মঝু দেহ ভেল দেহা ।
আজু বিহি মোরে অনুকূল হোয়ল
টুটল সকল সন্দেহা॥ [2015/10m/1a]শ্রীচৈতন্যের সুগভীর ভাবানুভূতির দ্বারা পদাবলী সাহিত্য কী পরিমাণে প্রভাবিত হয়েছিল তা প্রাক্চৈতন্য যুগের দুজন প্রতিনিধি-স্থানীয় কবির কয়েকটি পদের সঙ্গে চৈতন্যোত্তর দুজন বিশিষ্ট কবির কয়েকটি পদের তুলনা করে প্রতিপন্ন করুন । [2015/18m/2a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) বঁধুর পিরীতি আরতি দেখিয়া
মোর মনে হেন করে ।
কলঙ্কের ডালি মাথায় করিয়া
আনল ভেজাই ঘরে ।।
আপনার দুখ সুখ করি মানে
আমার দুখের দুখী । [2014/10m/1a]‘দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা’ – আধুনিক কবির এই মন্তব্য বৈষ্ণবপদাবলীর বিশ্লেষণ কীভাবে সহায়তা করে? [2014/15m/2a]
আধুনিক কবির এই দৃষ্টিভঙ্গির সঙ্গে বৈষ্ণব মহাজন পদকর্তাদের পার্থক্য কোথায় তা কবির মানসভঙ্গি গঠনের কথা মাথায় রেখে আলোচনা করুন । [2014/15m/2b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) চন্দন-তরু যব সৌরভ ছোড়ব
শশধর বরিখর আগি
চিন্তামণি যব নিজগুণ ছোড়ব
কি মোর করম অভাগি [2013/10m/1a]“বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি । বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই ।” বিদ্যাপতি ও চণ্ডীদাসের রচিত পদের তুলনামূলক আলোচনা করে মন্তব্যের যাথার্থ্য বিচার করুন । [2013/25m/2a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন:
যাহাঁ পহুঁ অরুণ-চরণে চলি যাত ।
তাহাঁ তাহাঁ ধরণী হইয়ে মঝু গাত॥
যো দরপণে পহুঁ নিজ মুখ চাহ ।
মঝু অঙ্গ জ্যোতি হোই তথি মাহ॥
এ সখি বিরহ-মরণ নিরদন্দ ।
ঐছনে মিলই যব গোকুল-চন্দ॥ [2012/12m/1a]বিদ্যাপতি এবং চণ্ডীদাস সৃষ্ট রাধা চরিত্রের তুলনামূলক আলোচনা করুন । [2012/30m/2a]
মাথুর ও বিরহ এ দুয়ের মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে কি? উদাহরণসহ আলোচনা করুন । [2012/30m/2b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দ-সংখ্যার ঊর্ধ্বসীমা 200): এমন পিরীতি কভু দেখি নাই শুনি ।
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি॥
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া ।
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া॥ [2011/20m/1a]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): সজনি মঝু পরিখন কর দূর ।
কৈছে হৃদয় ধরি পহু হেরত হরি
সোঙরি সোঙরি মন ঝুর ।।
কোটি কুসুম শর বরিখয়ে যছুপর
তাহে কি জলদজল লাগি ।
প্রেম দহন দহ যাক হৃদয় সহ
তাহে কি বজরক আগি ।। [2010/20m/1a]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): কি এ মানুষ পসু পাখিয়ে জনমিয়ে
অথবা কীটপতঙ্গ ।
করম বিপাকে গতাগতি পুনপুন
মতি রহু তুয়া পরসঙ্গ ।। [2009/20m/1a]
1.2] মুকুন্দ
22 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “প্রাণের দোসর ভাই গেল পরলোক ।
উদরের জ্বালা আর সোদরের শোক ॥
হাতে পদে দড়ি দিয়া বান্ধে দুই তোক ।
গড়াগড়ি দিয়া কান্দে রায়বার কোক ॥” [2026/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কালকেতু-আখ্যানে সমাজ-ভাবনার যে পরিচয় পাওয়া যায়, পাঠ্য কাব্য অবলম্বনে তা বিশ্লেষণ করুন । [2026/15m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কবি মুকুন্দের ‘কালকেতু’ আখ্যান অবলম্বনে কালকেতুর গুজরাট নগর পত্তনের গুরুত্ব ব্যাখ্যা করুন । [2024/15m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “পশুর গোহারি শুনি সকল মঙ্গলা ।
আশ্বাসিয়া সিংহেরে দিলেন কণ্ঠমালা॥
আজি হইতে মনে কিছু না করিহ ভয় ।
না বধিবে মহাবীর কহিনু নিশ্চয়॥” [2023/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কালকেতুর জন্মবৃত্তান্ত ও বাল্যলীলা অংশে কবি মুকুন্দ চক্রবর্তীর সমাজ-ভাবনার যে পরিচয় পাওয়া যায়, পাঠ্য কাব্য অবলম্বনে তা বিশ্লেষণ করুন । [2023/15m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কবি মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্য প্রকৃতপক্ষে আসন্ন ভবিষ্যতের সঙ্গে প্রাক্-আধুনিক যুগের সেতু রচনা করেছে ।”
এই মন্তব্য সম্পর্কে আপনার বক্তব্য বুঝিয়ে দিন । [2022/15m/2b]মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কালকেতু-আখ্যানে করুণ রসের সঙ্গে-সঙ্গে হাস্যরসের চমৎকার প্রয়োগ লক্ষ করা যায় – উদাহরণসহ বিষয়টি স্পষ্ট করুন । [2021/20m/2b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “প্রাণের দোসর ভাই গেল পরলোক ।
উদরের জ্বালা আর সোদরের শোক ।।
হাতে পদে দড়ি দিয়া বান্ধে দুই তোক ।
গড়াগড়ি দিয়া কান্দে রায়বার কোক ।।” [2020/10m/1b]কবি মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল কাব্য’-এর ‘নারীগণের পতিনিন্দা’, ‘পশুগণের ক্রন্দন’ ও ‘ফুল্লরার বারমাস্যা’ অংশের সমাজ-বাস্তবতার স্বরূপ নির্ণয় করুন । [2020/15m/2b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “প্রণাম করিয়া বীর চণ্ডীর চরণে ।
শুভক্ষণে প্রবেশ করিল গিয়া বনে ।।
কাননে থাকিয়া বাঘা দেখিলেক বীরে ।
সাড়া মারিয়া বাঘা আস্যে ধীরে ধীরে ।।” [2019/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “মধ্যযুগের মঙ্গল-কাব্যগোষ্ঠীর মধ্যে যে একখানি কাব্য সংকীর্ণ ধর্মগত প্রয়োজন ছাড়াইয়া সার্বভৌম রসস্বীকৃতি লাভ করিয়াছে তাহা মুকুন্দরামের কবিকঙ্কণ-চণ্ডী ।” কবি মুকুন্দ চক্রবর্তীর ‘চণ্ডীমঙ্গল কাব্য’ অবলম্বনে সমালোচকের এই অভিমতের তাৎপর্য বিশ্লেষণ করুণ । [2019/15m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে লোক ঐতিহ্যের যেভাবে প্রয়োগ ঘটেছে তার স্বরূপ বুঝিয়ে কবি মুকুন্দের কৃতিত্ব বিচার করুন । [2018/15m/2c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘হৃদে বিষ মুখে মধু, জিজ্ঞাসে ফুল্লরা’ – ফুল্লরার এমন জটিল মনঃস্থিতির সার্থক রূপায়ণের মধ্যে, দিয়ে মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী আধুনিক যুগযন্ত্রণার পূর্বাভাষ দিয়েছেন বলে কি মনে করেন? আলোচনা করুন । [2018/15m/4c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “তাঁহার কৃতিত্ব কেবল বস্তুসঞ্চয়ে নহে, বাস্তবরসের পরিবেশন-নৈপুণ্যে ।” মুকুন্দের ‘চণ্ডীমঙ্গল কাব্য’ প্রসঙ্গে সমালোচকের এই অভিমতের তাৎপর্য কোথায় তা ব্যাখ্যা করুন । [2017/20m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চণ্ডীমঙ্গল কাব্য’-এ কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী পশুগণের যে দুর্দশার চিত্র অঙ্কন করেছেন তার তাৎপর্য বুঝিয়ে দিন । [2017/10m/2c]
“নিপুণ পর্যবেক্ষণ, সহৃদয়তা, জীবনে আস্থা, ব্যাপক অভিজ্ঞতা ইত্যাদি যে সব গুণ ভালো উপন্যাস-লেখকের রচনায় প্রত্যাশিত সে সব গুণ, সেকালের পক্ষে যথোচিত পরিমাণে, মুকুন্দের রচনাতেই পাই ।” সমালোচকের এই অভিমত ‘আখেটিক’ খণ্ডে কীভাবে ধরা পড়েছে, দেখান । [2016/20m/3a]
“মুকুন্দের ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে করুণ রসের পাশাপাশি হাস্যরসের চমৎকার প্রয়োগের উদাহরণ কালকেতু আখ্যান ।” উদাহরণসহ অভিমতটির যৌক্তিকতা বিচার করুন । [2015/16m/2b]
“কবিকঙ্কণ তাঁর ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কালকেতু-কাহিনিতে একই সঙ্গে সরল ও বক্র চরিত্র অঙ্কন করে অসাধারণ রচনাশক্তির পরিচয় দিয়েছেন ।” এই দুই শ্রেণীর প্রতিনিধি হিসাবে যে কোনো দুটি চরিত্রের লিপিচিত্র এঁকে এই মন্তব্যের ব্যাখ্যা করুন । [2015/18m/3a]
ব্যাধ, বীর, রাজা ও ভদ্র বাঙালি এই চতুর্বিধ জীবন-সংস্কারের একত্র সামঞ্জস্যের অভাবে মুকুন্দের ‘চন্ডীমঙ্গল’ কাব্যের কালকেতু-চরিত্রটির সংহতি নষ্ট হয়েছে । এই মন্তব্যের যৌক্তিকতা যথোচিতভাবে পরীক্ষা করুন । [2014/20m/2c]
মুরারি শীল ও ভাঁড়ু দত্ত চরিত্র দুটি অবলম্বনে কবিকঙ্কণ মুকুন্দের চরিত্রাঙ্কনে নৈপুণ্যের পরিচয় দিন । [2013/25m/3b]
মুকুন্দের ‘চণ্ডীমঙ্গল’-এর যে কোনো তিনটি চরিত্র অবলম্বনে কবির চরিত্রাঙ্কনে দক্ষতার পরিচয় দিন । [2012/30m/4b]
‘চণ্ডীমঙ্গল’-এর ধূর্ত চরিত্রগুলির পরিচয় দিন । [2010/60m/3]
1.3] কৃষ্ণদাস কবিরাজ
25 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পাঠ্য অংশ অবলম্বনে ‘জ্ঞানমিশ্রাভক্তি’-র স্বরূপ আলোচনা করুন । [2026/15m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কুলিয়া গ্রামেতে প্রভুর শুনি আগমন;
কোটি কোটি লোক আসি কৈল দরশন।” [2024/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থের ‘মধ্যলীলা’ অবলম্বনে ‘সাধ্য-সাধনতত্ত্ব’ বিষয়টি বুঝিয়ে দিন । [2024/15m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পঠিত অংশ অবলম্বনে গৌড়ীয় বৈষ্ণবধর্মের বিশিষ্টতার স্বরূপ ব্যাখ্যা করুন । [2023/20m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ ।
এই বাক্যে বিকাইনু তাঁর বংশের হাত॥
তোমার কা কথা তোমার গ্রামের কুক্কুর ।
সেহো মোর প্রিয় অন্যজন রহু দূর॥” [2022/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের ‘মধ্যলীলা’র অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে গোদাবরী তীরে রায়-রামানন্দ ও চৈতন্য মহাপ্রভুর আলোচনায় সাধ্য-সাধনতত্ত্বটি কীভাবে প্রকাশ পেয়েছে, লিখুন । [2022/20m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “অরসজ্ঞ কাক চুষে জ্ঞাননিম্বফলে
রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্রমুকুলে ।।” [2021/10m/1b]‘চৈতন্যচরিতামৃত’ অবলম্বনে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিশিষ্টতার পরিচয় দিন । [2021/15m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “কৃষ্ণের অনন্তশক্তি, তাতে তিন প্রধান ।
চিচ্ছক্তি, মায়াশক্তি, জীবশক্তি নাম ।।” [2020/10m/1c]‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের পঠিত অংশ অবলম্বনে ‘জ্ঞানমিশ্রাভক্তি’-র স্বরূপ আলোচনা করো । [2020/15m/2c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের ‘মধ্যলীলা’ অবলম্বনে গোপীতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করুন । [2019/15m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “মহাভাবচিন্তামণি রাধার স্বরূপ ।
ললিতাদি সখী তাঁর কায়ব্যূহস্বরূপ ।।” [2018/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সাধ্যসাধনতত্ত্ব’ বলতে কি বোঝানো হয়েছে? চৈতন্য ও রায় রামানন্দের পারস্পরিক কথোপকথনের মাধ্যমে ‘সাধ্যসাধনতত্ত্ব’-এর যে রূপ ফুটে উঠেছে, তার পরিচয় দিন । [2018/15m/2b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): কৃষ্ণপ্রাপ্ত্যের উপায় বহুবিধ হয় ।
কৃষ্ণপ্রাপ্ত্যের তারতম্য বহুত আছয়॥
কিন্তু যার যেই ভাব–সে-ই সর্বোত্তম ।
তটস্থ হঞা বিচারিলে আছে তরতম॥ [2017/10m/1b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থের মধ্যলীলা অবলম্বনে ‘রাগানুগা ভক্তি’র লক্ষণ, ভেদ ও সাধন সম্পর্কে আপনার ধারণাটি লিপিবদ্ধ করুন । [2017/15m/3a]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “অরসজ্ঞ কাক চুষে জ্ঞাননিম্বফলে ।
রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্রমুকুলে॥” [2016/10m/1b]‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে ‘রাধাতত্ত্ব’-এর স্বরূপ আলোচনা করুন । [2016/10m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রেমফল পাকি পড়ে মালী আস্বাদয় ।
লতা অবলম্বি মালী কল্পবৃক্ষ পায়॥
তাঁহা সেই কল্পবৃক্ষের করয়ে সেবন ।
সুখে প্রেমফলরস করে আস্বাদন॥
এইমত পরমফল পরম পুরুষার্থ ।
যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ॥ [2015/10m/1b]‘চৈতন্যচরিতামৃত’ অনুসরণে রায় রামানন্দের সঙ্গে শ্রীচৈতন্যের সাধ্য-সাধনতত্ত্ব আলোচনা বিবৃত করুন । [2015/16m/2c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা
অত্যন্ত রহস্র্য গুন সাধনের কথা ।।
রাধাকৃষ্ণের লীলা এই ভগতি গূঢ়তর ।
দাস্য-বাৎসল্যাদিভাবের নাহয় গোচর ।। [2014/10m/1b]‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থের মধ্যলীলার নবম পরিচ্ছেদ অবলম্বনে চৈতন্যদেবের দাক্ষিণাত্য ভ্রমণের বিবরণ দিন । [2013/25m/2b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন:
এই সব গুণ হয় বৈষ্ণব-লক্ষণ ।
সব কহা নাহি যায় করি দিগদরশন॥
কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম ।
নির্দ্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন॥
সর্ব্বোপকারক শান্ত কৃষ্ণৈকশরণ ।
অকাম অনীহ স্থির বিজিত বড়গুণ॥ [2012/12m/1b]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দ-সংখ্যার ঊর্ধ্বসীমা 200): সখীর স্বভাব এক অকথ্য কথন ।
কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন॥
কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায় ।
নিজ কেলি হৈতে তাহে কোটি সুখ পায়॥
রাধার স্বরূপ–কৃষ্ণ প্রেমকল্পলতা ।
সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা॥ [2011/20m/1b]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): গুণাধিক্যে স্বাদাধিক্য বাঢ়ে প্রতি রসে ।
শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুরেতে বৈসে ।। [2010/20m/1b]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): আত্মেন্দ্রিয় প্রীতি-ইচ্ছা তারে বলে কাম ।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি-ইচ্ছা ধরে প্রেম নাম ।। [2009/20m/1d]
1.4] মধুসূদন দত্ত
30 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আহা মরি, সুবর্ণ দেউটি
তুলসীর মূলে যেন জ্বলিল, উজলি
দশ দিশ ।” [2026/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’কে কোন্ শ্রেণির মহাকাব্য বলা যায়? বৈশিষ্ট্যসহ আলোচনা করুন । [2026/15m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “বিসর্জ্জি প্রতিমা যেন দশমী দিবসে
সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে।” [2024/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “চিত্রাঙ্গদা ও মন্দোদরী উভয়েই রাজমহিষী, উভয়েই পুত্র বিয়োগে কাতর; কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে দু’জনার মধ্যে যোজনব্যাপী ব্যবধান ।” ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে মন্তব্যটির যাথার্থ্য নিরূপণ করুন । [2024/15m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ছিল আশা, মেঘনাদ, মুদিব অন্তিমে
এ নয়নদ্বয় তোমার সম্মুখে–
সঁপি রাজ্যভার, পুত্র তোমায়, করিব
মহাযাত্রা ।” [2023/10m/1d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্য’-এ কোন্ রস প্রাধান্য পেয়েছে, উদাহরণসহ আলোচনা করুন । [2023/20m/3a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্য’-এর নামকরণে মেঘনাদ প্রাধান্য পেলেও এই কাব্যের নায়ক রাবণ–এ বিষয়ে আপনার যুক্তিপূর্ণ অভিমত দিন । [2022/20m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “আহা মরি, সুবর্ণ দেউটি
তুলসীর মূলে যেন জ্বলিল, উজলি
দশ দিশ ।” [2021/10m/1c]‘মেঘনাদবধকাব্য’র চতুর্থ সর্গে সীতা-সরমার কথোপকথনের মধ্যে দিয়ে যে শান্ত রস পরিবেশিত হয়েছে তা এই কাব্যের করুণ ও বীর রসের পরিপন্থী হয়েছে কি? – বিচার করুন । [2021/20m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে,
প্রচেতঃ! হা ধিক্ ওহে জলদলপতি !
এই কি সাজে তোমারে, অলঙ্ঘ্য, অজেয়
তুমি? হায়, এই কিহে তোমার ভূষণ,” [2020/10m/1d]‘মেঘনাদবধ কাব্য’ কে কোন শ্রেণির মহাকাব্য বলা যায় । বৈশিষ্ঠ্যসহ আলোচনা করুন । [2020/20m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “অস্তে গেলা দিনমণি; আইলা গোধূলি –
একটি রতন ভালে । ফুটিলা কুমুদী
মূদিলা সরসে আঁখি বিরসবদনা
নলিনী; কুজনি পাখি পশিল কুলায়ে;” [2019/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্যে’-র সূচনায় মধুসূদন লিখেছিলেন – ‘গাইব মা বীররসে ভাসি মহাগীত’ – এই প্রতিশ্রুতি মধুকবি তার কাব্যে শেষ পর্যন্ত কতটা রক্ষা করতে পেরেছিলেন – যুক্তিসহ তা আলোচনা করুন । [2019/20m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আহা মরি, সুবর্ণ দেউটি
তুলসীর মূলে যেন জ্বলিল, উজলি
দশ দিশ !” [2018/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মেঘনাদবধ কাব্য’ কোন শ্রেণীর মহাকাব্য তা যুক্তির আলোকে বিশ্লেষণ করুন । [2018/15m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): করি স্নান সিন্ধুনীরে, রক্ষোদল এবে
ফিরিলা লঙ্কার পানে, আর্দ্র অশ্রুনীরে–
বিসর্জ্জি প্রতিমা যেন দশমী দিবসে!
সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে॥ [2017/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: পাশ্চাত্ত্য নারী চরিত্রের আদর্শে আঁকা হলেও, প্রমীলার প্রাণশক্তিটি প্রাচ্য নারীর । প্রমীলার মধ্যে এই দুই ভিন্ন আদর্শের সমন্বয় কীভাবে করেছেন মধুসূদন, ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে দেখান । [2017/20m/3b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “উঠ, বৎস, পোহাইল রাতি ।
লঙ্কার উত্তর দ্বারে বনরাজী মাঝে
শোভে সরঃ; কূলে তার চণ্ডীর দেউল
স্বর্ণময়; স্নান করি সেই সরোবরে,
তুলিয়া বিবিধ ফুল, পূজ ভক্তি-ভাবে
দানব-দমনী মায়ে ।” [2016/10m/1c]‘মেঘনাদবধ কাব্য’-এ কবি মধুসূদনের আত্মজৈবনিক উপাদান কীভাবে প্রতিফলিত হয়েছে, দেখান । [2016/20m/3b]
কাহিনির আরম্ভ থেকে পরিণাম বিচার করলে ‘মেঘনাদবধ কাব্য’-এর নায়ক কাকে বলা যাবে–রাবণকে না মেঘনাদকে, আলোচনা করুন । [2015/16m/3b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) অভ্রভেদী চূড়া যদি যায় গুঁড়া হয়ে
বজ্রাঘাতে, কভু নহে ভূধর অধীর
সে পীড়নে । বিশেষতঃ এ ভবমণ্ডল
মায়াময়; বৃথা এর দুঃখ, সুখ যত ।
মোহের ছলনে ভুলে অজ্ঞান যে জন । [2014/10m/1e]‘মেঘনাদবধ কাব্য’ – এ নারীচরিত্র সৃষ্টিতে পৌরাণিক আদর্শ এবং নতুন কালের নারীচেতনা এই উভয়ের মধ্যে মধুসূদন কি কোনো সামঞ্জস্য সাধন করতে চেয়েছেন? কয়েকটি প্রতিনিধিমূলক নারীচরিত্র আলোচনা করে বিষয়টি নির্ণয় করুন । [2014/20m/4c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) প্রভঞ্জনবৈরী তুমি; প্রভঞ্জন সম
ভীম পরাক্রমে । কহ, এ নিগড় তবে
পর তুমি কোন্ পাপে? অধম
ভালুকে শৃঙ্খলিয়া যাদুকর খেলে তারে লয়ে
কেশরীর রাজপদ কার সাধ্য বাঁধে
বীতংসে? [2013/10m/1b]‘মেঘনাদবধ কাব্য’-এর নায়ক কে? রাবণ না ইন্দ্রজিৎ? তথ্য এবং যুক্তিসহ আপনার মতামত দিন । [2013/25m/3a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘মেঘনাদবধ কাব্য’-এর প্রতিটি সর্গের নামের উল্লেখ ও ব্যাখ্যা করুন । মধুসূদন তাঁর কাব্য সর্গবদ্ধ করলেন কেন? [2012/12m/1d]
“একজন গ্রীক্ যে-রকম কবিতা লিখিত আমিও সেইভাবে লিখিব ।” মধুসূদনের এই সংকল্প ‘মেঘনাদবধ কাব্য’ রচনায় কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে করেন? উপযুক্ত উদাহরণসহ আলোচনা করুন । [2012/30m/3a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দ-সংখ্যার ঊর্ধ্বসীমা 200): নব-লতিকার, সতি, দিতাম বিবাহ
তরু-সহ; চুম্বিতাম, মঞ্জরিত যবে
দম্পতী, মঞ্জরীবৃন্দে, আনন্দে সম্ভাষি
নাতিনী বলিয়া সবে! গুঞ্জরিলে অলি,
নাতিনী-জামাই বলি বরিতাম তারে । [2011/20m/1c]“ ‘মেঘনাদবধ কাব্য’ প্রাচীন মহাকাব্যের যুগোচিত পরিমার্জন ।” মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করুন । [2010/60m/2]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): বরিষার কালে, সখি, প্লাবন-পীড়নে
কাতর প্রবাহ ঢালে, তীর অতিক্রমি,
বারি-রাশি দুই পাশে; তেমতি যে মনঃ
দুঃখিত, দুঃখের কথা কহে সে অপরে । [2009/20m/1b]‘মেঘনাদবধ কাব্য’-এর চতুর্থ সর্গের কাব্য-উপযোগিতা সম্পর্কে নিজের মতামত দিন । [2009/60m/2]
1.5] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
22 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “পথিক, তুমি পথ হারাইয়াছ?” [2026/10m/1d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের পরিণতি ও চরিত্র-চিত্রণে প্রকৃতির ভূমিকা আলোচনা করুন । [2026/20m/3b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে কপালকুণ্ডলা ও নবকুমারের সম্পর্কের স্বরূপ ব্যাখ্যা করুন । [2024/20m/3b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের পরিণতি ও চরিত্র-চিত্রণে নিয়তির ভূমিকা আলোচনা করুন । [2023/15m/3b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “যে অনবনমনীয় গর্ব্ব হৃদয়াগ্নিতে গলিয়া গিয়াছিল, আবার তাহার জ্যোতিঃ স্ফুরিল, যে অজেয় মানসিক শক্তি ভারতরাজ্য-শাসন কল্পনায় ভীত হয় নাই, সেই শক্তি আবার প্রণয়-দুর্ব্বল দেহে সঞ্চারিত হইল ।” [2022/10m/1c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমায় রক্ষা কর । এই তোমার পায়ে লুটাইতেছি–একবার বল যে, তুমি অবিশ্বাসিনী নও–একবার বল, আমি তোমায় হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই ।”
এই সংলাপে ‘আমি’ কে? ‘তুমি’ই বা কে? এই সংলাপের প্রেক্ষিত ও পরিণাম বিবৃত করুন । [2022/15m/3b]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “পথিক, তুমি কি পথ হারাইয়াছ?” [2021/10m/1e]
‘কপালকুণ্ডলা চরিত্রটি বঙ্কিমচন্দ্রের অসাধারণ সাহিত্য-প্রতিভারই উজ্জ্বল নিদর্শন’ – আপনার অভিমত ব্যাখ্যা করুন । [2021/15m/3b]
কপালকুণ্ডলা চরিত্রটিগঠনে প্রকৃতির ভূমিকা আলোচনা করুন । [2020/15m/3b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে চরিত্র নির্মাণ ও কাহিনির বিন্যাসে নিয়তির ভূমিকা কতটা অপ্রতিরোধ্য তা আলোচনা করুন । [2019/15m/3b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?” [2018/10m/1d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে মতিবিবি উপাখ্যানের গুরুত্ব বিচার করুন । এই প্রসঙ্গে ‘কপালকুণ্ডলা’-র পরিণতিতে লৌকিক বিশ্বাস-সংস্কারের কোনো ভূমিকা আছে কি না – যুক্তিসহ বিশ্লেষণ করুন । [2018/20m/3c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ ‘কপালকুণ্ডলা’ বিষয়রহস্যে, সাংকেতিকতায়, কাব্যময়তায়, উপন্যাস-সম্মত চরিত্রসৃষ্টিতে, ভাব ও ভাষার সুসংগতিতে বঙ্কিমের রোমান্টিক কল্পনার শ্রেষ্ঠ শিল্পসম্পদ ।” আলোচনা করুন । [2017/20m/4a]
“চৈত্রবায়ুতাড়িত এক বিশাল তরঙ্গ আসিয়া, তীরে যথায় কপালকুণ্ডলা দাঁড়াইয়া, তথায় তটাধোভাগে প্রহত হইল, … কপালকুণ্ডলা … নদীপ্রবাহমধ্যে ভগ্ন হইয়া পড়িল ।” কপালকুণ্ডলার এই পরিণতি সমগ্র উপন্যাসের পরিপ্রেক্ষিতে কতটা যুক্তিযুক্ত, বিচার করুন । [2016/20m/4a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): কপালকুণ্ডলা আবার চিন্তা করিতে লাগিলেন । পৃথিবীর সর্বত্র মানসলোচনে দেখিলেন–কোথাও কাহাকে দেখিতে পাইলেন না । অন্তঃকরণ মধ্যে দৃষ্টি করিয়া দেখিলেন–তথায় ত নবকুমারকে দেখিতে পাইলেন না, তবে কেন লুৎফ-উন্নিসার সুখের পথ রোধ করিবেন? লুৎফ-উন্নিসাকে কহিলেন, তুমি আমার উপকার করিয়াছ কিনা তাহা আমি এখনও বুঝিতে পারিতেছি না । অট্টালিকা, ধন, সম্পত্তি, দাস-দাসীরও প্রয়োজন নাই । আমি তোমার সুখের পথ কেন রোধ করিব? [2015/10m/1c]
“বন্ধন ও মুক্তির মধ্যে বারংবার আবর্তিত হইয়াও কপালকুণ্ডলা চরিত্রে কাঠিন্য সঞ্চারিত হয় নাই, কোমলা চিরন্তনী নারীই উত্তরোত্তর বিকশিত হইয়াছে ।” চরিত্রটির সামগ্রিক পর্যালোচনার দ্বারা বিষয়টি পরিস্ফুট করুন । [2015/16m/3c]
‘কপালকুন্ডলা’ উপন্যাসকে যুগপৎ ‘রোমান্স’ ও ‘নভেল’ বলা যায় কিনা, উভয়ের সংজ্ঞা নির্দেশ করে বুঝিয়ে দিন । [2014/15m/3a]
‘কপালকুন্ডলার’ পরিণতি অংশের যে বদল বঙ্কিমচন্দ্র করেছিলেন তার কারণ নির্দেশ করুন । [2014/15m/3b]
“কোনো কোনো সমালোচক ‘কপালকুণ্ডলা’-কে কাব্যধর্মী রোমান্স বলেছেন ।” প্রাসঙ্গিক তথ্য দিয়ে এই মন্তব্য সমর্থন বা খণ্ডন করুন । [2013/25m/4a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): কপালকুণ্ডলার পরিণতির মূলে মানুষ এবং নিয়তি–কোন্ প্রভাব অধিকতর কার্যকরী হয়েছে বলে আপনি মনে করেন? সংক্ষেপে আলোচনা করুন । [2012/12m/1e]
‘কপালকুণ্ডলা’ উপন্যাসে মতিবিবির স্থান ও প্রাসঙ্গিকতা বিচার করুন । [2010/60m/4]
প্রকৃতি-দুহিতা কপালকুণ্ডলার স্বাতন্ত্র্যের বিশদ পরিচয় দিন । [2009/60m/3]
1.6] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
27 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: বঙ্কিমচন্দ্র তাঁর ‘সাম্য’ প্রবন্ধে স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তার উপর কেন বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, আলোচনা করুন । [2026/15m/4a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: দেশের ‘শ্রীবৃদ্ধি’ এবং কৃষিলক্ষ্মী দেশের প্রতি ‘সুপ্রসন্না’ হওয়া সত্ত্বেও বঙ্গদেশের কৃষকের দুর্দশা না ঘোচার কারণগুলি প্রাবন্ধিকের অনুসরণে বিশ্লেষণ করুন । [2026/15m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আজি কালি বড় গোল শুনা যায় যে, আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে । এত কাল আমাদিগের দেশ উৎসন্ন যাইতেছিল, এক্ষণে ইংরাজের শাসনকৌশলে আমরা সভ্য হইতেছি । সভ্য হইতেছি । আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে ।” [2024/10m/1d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “এই চারিটি বৈষম্যের উপর আপাততঃ বঙ্গীয় সমাজের দৃষ্টি পড়িয়াছে ।” বঙ্কিমচন্দ্রের ‘সাম্য’ প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশদ করুন । [2024/15m/4a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধটি অবলম্বনে ভারতবর্ষের শ্রমোপজীবীদের চিরদুর্দশার কারণ ও তার পরিণাম বিষয়ে আপনার অভিমত লিপিবদ্ধ করুন । [2024/15m/4c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: পাঠ্য প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্যনীতি ও সমাজ-ভাবনার পরিচয় দিন । [2023/20m/4a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কৃষিলক্ষ্মী দেশের প্রতি সুপ্রসন্না”, তবু “বঙ্গদেশের কৃষকের দুর্দশা” ঘোচে না কেন? বঙ্কিমচন্দ্রের পাঠ্য প্রবন্ধ অবলম্বনে কারণগুলি বিশ্লেষণ করুন । [2023/15m/4c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বঙ্কিমচন্দ্রের সাম্য-ভাবনা কতটা দেশীয় সমাজের অভিজ্ঞতায় আধারিত আর কতটুকু প্রতীচ্যের সমসাময়িক চিন্তা দ্বারা প্রভাবিত তা আলোচনা করুন । [2022/15m/2c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বঙ্গদেশের কৃষকের দুর্দ্দশা আজি কালি হয় নাই । ভারতবর্ষীয় ইতর লোকের অবনতি ধারাবাহিক; যত দিন হইতে ভারতবর্ষের সভ্যতার সৃষ্টি, প্রায় তত দিন হইতে ভারতবর্ষীয় কৃষকদিগের দুর্দ্দশার সূত্রপাত ।”
প্রাসঙ্গিক প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই বক্তব্যের তাৎপর্য বিশদ করুন । [2022/15m/4a]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “সংসারে বৈষম্য থাকাই উচিত । প্রকৃতিই অনেক বৈষম্যের নিয়ম করিয়া আমাদিগকে এই সংসার-রঙ্গে পাঠাইয়াছেন ।” [2021/10m/1d]
বঙ্কিমচন্দ্র তাঁর ‘সাম্য’ প্রবন্ধে স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব কেন দিয়েছিলেন, আলোচনা করুন । [2021/15m/4a]
“মনুষ্যে মনুষ্যে সমানাধিকার বিশিষ্ট – ইহাই সাম্যনীতি ।” পঠিত প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের এই সাম্যনীতির পরিচয় দিন । [2020/15m/4a]
“দেশের অত্যন্ত শ্রীবৃদ্ধি হইয়াছে । অসাধারণ কৃষিলক্ষ্মী দেশের প্রতি সুপ্রসন্না ।” তবু বঙ্গদেশের কৃষকের দুর্দশা না ঘোচার কারণ প্রাবন্ধিক যেভাবে নির্দেশ করেছেন, পাঠ্য প্রবন্ধ অবলম্বনে তা বিশ্লেষণ করুন । [2020/15m/4b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “কোন দেশে সামাজিক ধনসঞ্চয় হয়, কোন দেশে হয় না । যেখানে হয়, সে দেশ সভ্য হয় । যে দেশে হয় না, সে দেশ অসভ্য থাকে ।” [2019/10m/1e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “জীবের শত্রু জীব; মনুষ্যের শত্রু মনুষ্য, বাঙ্গালী কৃষকের শত্রু বাঙ্গালী ভূস্বামী ।” ‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধের এই উক্তির আলোকে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের সমাজভাবনার পরিচয় দাও । [2019/15m/4a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বঙ্কিমচন্দ্র তাঁর ‘সাম্য’ প্রবন্ধে বৈষম্যজালে আচ্ছন্ন সমাজের যে বাস্তব চিত্র তুলে ধরেছেন, তার স্বরূপ বিবৃত করুন । [2018/15m/4a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): জীবের শত্রু জীব; মনুষ্যের শত্রু মনুষ্য; বাঙ্গালী কৃষকের শত্রু বাঙ্গালী ভূস্বামী । [2017/10m/1d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সাম্য’ প্রবন্ধে প্রতিফলিত বঙ্কিমচন্দ্রের সাম্যনীতির পরিচয় দিন । [2017/15m/4b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “সংসারে বৈষম্য থাকাই উচিত । প্রকৃতিই অনেক বৈষম্যের নিয়ম করিয়া আমাদিগকে এই সংসার-রঙ্গে পাঠাইয়াছেন ।” [2016/10m/1d]
‘বঙ্গদেশের কৃষক’ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের প্রশাসক ও প্রাবন্ধিক সত্তার দ্বন্দ্ব-সমন্বয়ের চিত্রটি আঁকুন । [2016/15m/4b]
“শিক্ষাই সকল প্রকার সামাজিক অমঙ্গল নিবারণের উপায় ।” সামাজিক অসাম্য মোচনের জন্য শিক্ষার, বিশেষত স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বঙ্কিমচন্দ্র তাঁর ‘সাম্য’ প্রবন্ধে যে-সকল যুক্তি দেখিয়েছেন তা বিবৃত করে এক্ষেত্রে তাঁর অসামান্য দূরদর্শিতার মূল্যায়ন করুন । [2015/18m/4a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) তিনি মহিমাময় লোকহিতকর নৈতিক সত্যের সহিত অনিষ্টকারক মিথ্যা মিশাইয়া, সেই মিশ্র পদার্থকে আপনার অদ্ভুত বাগিস্ত্রজালের গুণে লোকবিমোহিনী শক্তি দিয়া ফরাসীদিগের হৃদয়াধিকারে প্রেরণ করিয়াছিলেন । … তাঁহার প্রেরিত সংকথানুসারিণী ভ্রান্তিও ফরাসীদিগের জীবনযাত্রার একমাত্র বীজমন্ত্র বলিয়া গৃহীত হইল । সকল ফরাসী তাঁহার মানসশিষ্য হইল । তাহারা সেই শিক্ষার গুণে ফরাসী বিপ্লব উপস্থিত করিল । [2014/10m/1c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) মনুষ্যে মনুষ্যে সমান । কিন্তু একথার এমত উদ্দেশ্য নহে, যে সকল অবস্থার সকল মনুষ্যই, সকল অবস্থার সকল মনুষ্যের সমান । নৈসর্গিক তারতম্য আছে । [2013/10m/1d]
‘বঙ্গদেশের কৃষক’ প্রবন্ধ অবলম্বনে জমিদারি প্রথা সম্পর্কে বঙ্কিমচন্দ্রের মতামত ব্যক্ত করুন । [2013/25m/4b]
‘সাম্য’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বলেছেন “পৃথিবীতে তিনবার আশ্চর্য্য ঘটনা ঘটিয়াছে ।” এই ঘটনাগুলি কী কী? বঙ্কিম তাদের আশ্চর্যজনক বলেছেন কেন? [2012/30m/4a]
বঙ্গদেশের কৃষকদের দুরবস্থার মূল কারণ কি কি–বঙ্কিমচন্দ্র অবলম্বনে লিখুন । [2011/40m/3a]
প্রবন্ধটি রচনার পঁচিশ বৎসর পরে পুনর্মুদ্রণের পিছনে লেখকের কোন্ মানসিকতা প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করুন । [2011/20m/3b]
1.7] রবীন্দ্রনাথ ঠাকুর
32 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি ।” [2026/10m/1e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কয়েকটি কবিতা অবলম্বনে বিশ্বপ্রকৃতির সঙ্গে কবির অবিচ্ছিন্ন যোগ ও একাত্মতার বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করুন । [2026/15m/3c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয়, চিনি উহারে।” [2024/10m/1e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের মূল সুর সম্পর্কে আলোকপাত করুন । [2024/15m/3c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “সত্য করে কহো মোরে হে বৈষ্ণবকবি,
কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি,
কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান
বিরহ-তাপিত । হেরি কাহার নয়ান,” [2023/10m/1e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে ‘মানসসুন্দরী’-র স্বরূপ ব্যাখ্যা করুন । [2023/15m/3c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি ।” [2022/10m/1d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বিশ্বপ্রকৃতির সঙ্গে এক অবিচ্ছিন্ন যোগ, এক চিরপুরাতন একাত্মতাবোধ কবিকে একান্তভাবে বারংবার আকর্ষণ করেছে ।”
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কয়েকটি কবিতা অবলম্বনে বুঝিয়ে দিন । [2022/15m/3c]‘সোনারতরী’ কাব্যের মূলসূর সূত্রাকারে লিপিবদ্ধ করুন । [2021/15m/3c]
‘সোনারতরী’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘সোনারতরী’, শেষ কবিতা ‘নিরুদ্দেশ যাত্রা’ – দুটিই নৌযাত্রার রূপকল্পে রচিত । – এর তাৎপর্য ব্যাখ্যা করুন । [2021/15m/4b]
‘সোনারতরী’-র কবিতায় বিশ্বপ্রকৃতির রূপ যেভাবে চিত্রিত হয়েছে সংশ্লিষ্ট কবিতা অলবম্বনে তার পরিচয় দিন । [2020/15m/3c]
‘সোনারতরী’ কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতার মুহুর্ত-কথা রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্রাবলী’র মধ্যে খুঁছে পাওয়া যায় । ‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে সেই মুহুর্ত গুলোর পরিচয় দিন । [2020/20m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালোবাসি,
হে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভালো লাগে –” [2019/10m/1d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সোনার তরী’ কবিতাটি স্পষ্টত একটি রূপক । এই কবিতাটি অবলম্বনে সেই রূপকার্থের স্বরূপ ব্যাখা করুন । [2019/15m/3c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘সমুদ্রের প্রতি’ ও ‘বসুন্ধরা’ কবিতায় পৃথিবীর প্রতি রবীন্দ্রনাথের ‘যে নাড়ীর টান অপূর্ব ছন্দোবন্ধ উদ্গীত’ হয়েছে তা আলোচনা করুন । [2019/20m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “দেবতারে যাহা দিতে পারি, দিই তাই
প্রিয়জনে-প্রিয়জনে যাহা দিতে পাই
তাই দিই দেবতারে; আর পাব কোথা !
দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা ।” [2018/10m/1e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘চারি দিক হতে আজি
অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি
সেই বিশ্ব-মর্মভেদী করুণ ক্রন্দন
মোর কন্যা কন্ঠস্বরে ।’
– চার বছরের কন্যার কন্ঠের তিনটি মাত্র শব্দ ‘যেতে নাহি দিব’ যে দার্শনিকতায় পৌঁছে দিয়েছে তা ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের ‘যেতে নাহি দিব’ কবিতা অবলম্বনে লিপিবদ্ধ করুন । [2018/20m/4b]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): দেখালে সমুখে প্রসারিয়া কর
পশ্চিমপানে অসীম সাগর,
চঞ্চল আলো আশার মতন
কাঁপিছে জলে । [2017/10m/1e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মানসসুন্দরী’ এবং ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতায় যে নারীর কথা পাওয়া যায়, রবীন্দ্রনাথের কবিতায় সে নারীর ভূমিকা ‘সোনার তরী’ কাব্য রচনাপর্বে কীভাবে প্রকাশ পেয়েছে, উক্ত কবিতা দুটির ভিত্তিতে তার পরিচয় দিন । [2017/15m/4c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি ।” [2016/10m/1e]সূত্রাকারে ‘সোনার তরী’ কাব্যের মূল সুরটুকু লিপিবদ্ধ করুন । [2016/10m/3c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা
বিশ্বময় । আজি যেন পড়িছে নয়নে,
দুখানি অবোধ বাহু বিফল বাঁধনে
জড়ায়ে পড়িয়া আছে নিখিলেরে ঘিরে
স্তব্ধ সকাতর । চঞ্চল স্রোতের নীরে
পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া–
অশ্রু বৃষ্টিভরা কোন্ মেঘের সে মায়া । [2015/10m/1d]“নিসর্গচেতনা থেকে একই সঙ্গে সৌন্দর্যস্পৃহা এবং বিশ্বাত্মবোধের বাসনা উপজাত হয়ে রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কাব্যকে বিশিষ্টতা দান করেছে ।” এই কাব্যের ‘সমুদ্রের প্রতি’ ও ‘বসুন্ধরা’ কবিতা দুটির আলোকে বিষয়টি আলোচনা করুন । [2015/16m/4b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) আমার পৃথিবী তুমি
বহু বরষের । তোমার মৃত্তিকা-সনে
আমারে মিশায়ে লয়ে অনন্ত গগনে
অশ্রান্ত চরণে করিয়াছ প্রদক্ষিণ
সবিতৃমণ্ডল অসংখ্য রজনী দিন
যুগযুগান্তর ধরি; আমার মাঝারে
উঠিয়াছে তৃণ তব, পুষ্প ভারে ভারে
ফুটিয়াছে, বর্ষণ করেছে তরুরাজি
পত্রফুলফল গন্ধরেণু । [2014/10m/1d]আধুনিক কবির এই দৃষ্টিভঙ্গির সঙ্গে বৈষ্ণব মহাজন পদকর্তাদের পার্থক্য কোথায় তা কবির মানসভঙ্গি গঠনের কথা মাথায় রেখে আলোচনা করুন । [2014/15m/2b]
‘সোনার তরী’ কাব্যের অধিকাংশ কবিতায় যে প্রধান সুরটি ধ্বনিত হয়েছে তারই সংহত প্রকাশ ঘটে তার সনেটগুলিতে ।’ আলোচনা করুন । [2014/20m/3c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) দেবতারে যাহা দিতে পারি দিই তাই
প্রিয়জনে–প্রিয়জনে যাহা দিতে পাই
তাই দিই দেবতারে । [2013/10m/1c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন:
হৃদয় আমার ক্রন্দন করে
মানব-হৃদয়ে মিশিতে
নিখিলের সাথে মহা রাজপথে
চলিতে দিবস-নিশীথে
আজন্মকাল পড়ে আছি মৃত
জড়তার মাঝে হয়ে পরাজিত
একটি বিন্দু জীবন-অমৃত
কে গো দিবে এই তৃষিতে? [2012/12m/1c]‘সোনার তরী’ কাব্যের বিভিন্ন কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে রবীন্দ্রনাথের সৌন্দর্য-চেতনার স্বরূপ বিশ্লেষণ করুন । [2011/40m/2a]
‘সোনার তরী’র প্রথম ও শেষ কবিতার সম্পর্কসূত্র উদ্ঘাটন করুন । [2011/20m/2b]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): জগতের যত রাজা-মহারাজ
কাল ছিল যারা কোথা তারা আজ,
সকালে ফুটিছে সুখদুখলাজ–
টুটিছে সন্ধ্যাবেলা । [2010/20m/1c]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): বসুন্ধরা বসিয়া আছেন এলোচুলে
দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কূলে
একখানি রৌদ্রপীত হিরণ্য-অঞ্চল
বক্ষে টানি দিয়া; স্থির নয়নযুগল
দূর নীলাম্বরে মগ্ন; মুখে নাহি বাণী । [2009/20m/1c]
1.8] রবীন্দ্রনাথ ঠাকুর
22 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে ‘সৌন্দর্যের অনিবার্য শক্তি’ কীভাবে পত্রগুলির মূল প্রবণতা হয়ে উঠেছে, উদাহরণসহ আলোচনা করুন । [2026/20m/4b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ভ্রাতুষ্পুত্রীর উদ্দেশ্যে লিখিত হলেও ‘ছিন্নপত্রাবলী’র পত্রগুলি স্বতন্ত্র সাহিত্যের মর্যাদা পেতে পারে । উদাহরণযোগে আলোচনা করুন । [2024/20m/4b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্রাবলী’-তে বিশ্ব-প্রকৃতির রূপ যেভাবে চিত্রিত হয়েছে, প্রাসঙ্গিক পত্র অবলম্বনে তার পরিচয় দিন । [2023/15m/4b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “চিরকাল কোন্ জিনিসটা থাকবে না-থাকবে তা কেউ বলতে পারে না এবং আমিও সে সম্বন্ধে কোনোরকম তর্কবিতর্ক করতে চাই নে–নিজের মনের ভিতর যখন একটা সফলতার আনন্দ অনুভব করা যায় সেইটেই লেখকের পক্ষে যথার্থ অমরতা ।” [2022/10m/1e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “কবিতার ছন্দ যে নিয়মে উৎপন্ন হয়েছে, বিশ্বজগতের সমস্ত সৌন্দর্যই সেই নিয়মে সৃষ্ট হয়েছে । একটি সুনির্দিষ্ট বন্ধনের মধ্যে দিয়ে বেগে প্রবাহিত হয়ে মনের মধ্যে আঘাত করে বলেই সৌন্দর্যের এমন অনিবার্য শক্তি ।”
‘ছিন্নপত্রাবলী’তে রবীন্দ্রনাথের এই মন্তব্য অনুসরণে বুঝিয়ে দিন, ‘সৌন্দর্যের অনিবার্য শক্তি’ কীভাবে এই পত্রগুলিরও মূল প্রবণতা । [2022/15m/4b]‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতি-চেতনার পরিচয় দিন । [2021/20m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “আমাদের দুটো জীবন আছে – একটা মনুষ্যলোকে, আর একটা ভাবলোকে । সেই ভাবলোকের জীবনবৃত্তান্তের অনেকগুলি পৃষ্ঠা আমি পদ্মার উপরকার আকাশে লিখে গেছি ।” [2020/10m/1e]
‘সোনারতরী’ কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতার মুহুর্ত-কথা রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্রাবলী’র মধ্যে খুঁছে পাওয়া যায় । ‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে সেই মুহুর্ত গুলোর পরিচয় দিন । [2020/20m/4c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “…তোকে আমি যে-সব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যে রকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখায় হয়নি ।” ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথের এই বক্তব্য অবলম্বনে ‘ছিন্নপত্রাবলী’ তে প্রকাশিত রূপদক্ষ রবীন্দ্রনাথের সৌন্দর্যচেতনার পরিচয় দাও । [2019/15m/4b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ভ্রাতুষ্পুত্রীকে উদ্দেশ্য করে লেখা হলেও ‘ছিন্নপত্রাবলী’-র চিঠিগুলি স্বতন্ত্র সাহিত্যের মর্যাদা পেতে পারে কি না – যুক্তি দিয়ে বিচার করুন । [2018/15m/3b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘ছিন্নপত্রাবলী’র মধ্যে ‘গল্পগুচ্ছ’-এর বীজ কোথায় কোথায় খুঁজে পাওয়া যায়, উদাহরণসহ আলোচনা করুন । [2017/15m/3c]
‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধের স্বরূপ আলোচনা করুন । [2016/15m/4c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): পৃথিবীতে অনেক কাজ আছে যার দূষণীয়তা মানুষের স্বহস্তে গড়া, যার ভালোমন্দ–অভ্যাস, প্রথা, দেশাচার, লোকাচার সমাজনিয়মের উপর নির্ভর করে । কিন্তু নিষ্ঠুরতা সেরকম নয়, এটা একেবারে আদিম দোষ; এর মধ্যে কোনো তর্ক নেই, কোনো দ্বিধা নেই; হৃদয় যদি আমাদের অসাড় না হয়, হৃদয়কে যদি চোখ বেঁধে অন্ধ করে না রেখে দিই, তাহলে নিষ্ঠুরতার বিরুদ্ধে নিষেধ একেবারে স্পষ্ট শুনতে পাই । অথচ ওটা আমরা হেসে-খেলে সকলে মিলে খুব অনায়াসে আনন্দ-সহকারে করে থাকি, এমন-কি যে না করে তাকে কিছু অদ্ভুত বলে মনে হয় । পাপ-পুণ্য সম্বন্ধে মানুষের এমনি একটা কৃত্রিম অপূর্ব ধারণা । [2015/10m/1e]
শিলাইদহ থেকে লেখা ‘ছিন্নপত্রাবলী’-র একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, “পৃথিবী যে কী আশ্চর্য সুন্দরী এবং কী প্রশস্ত প্রাণ এবং গভীরভাবে পরিপূর্ণ তা এইখানে না এলে মনে পড়ে না” । এই চিঠির কথা মনে রেখে শিলাইদহ-পর্বে রবীন্দ্র-মনে পৃথিবী-চেতনা কীভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করুন । [2015/16m/4c]
‘ছিন্নপত্রাবলী’তৈ নিসর্গের যে অপূর্ব বর্ণনা রয়েছে কয়েকটি দৃষ্টান্তসহ তার সাফল্য বিশ্লেষণ করুন । [2014/15m/4a]
পত্রসাহিত্যের ধারায় ‘ছিন্নপত্রাবলী’র স্থান নির্ণয় করুন । [2014/15m/4b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) ধীরে ধীরে কত সহস্র গ্রাম, নদী, প্রান্তর, পর্বত, সাগর, নগর, বনের উপর দিয়ে যুগযুগান্তর কাল সমস্ত গোল পৃথিবীটি একাকিনী স্তম্ভিত অশ্রুপূর্ণ ম্লান দৃষ্টিতে মৌনমুখে, শ্রান্তপদে প্রদক্ষিণ করে আসছে । [2013/10m/1e]
‘ছিন্নপত্রাবলী’ গ্রন্থটি অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতি-চেতনার বৈশিষ্ট্য আলোচনা করুন । [2012/30m/3b]
‘ছিন্নপত্রাবলী’তে রবীন্দ্রনাথের অনেক পূর্ণাঙ্গ সৃষ্টির বীজ দেখতে পাওয়া যায় । এমন কিছু বীজের উল্লেখ করে বিকশিত সৃষ্টিগুলির বিবরণ দিন । [2011/40m/4a]
পত্রের ব্যক্তিগত ভাবনা সাহিত্যের সর্বজনীন উপলব্ধিতে পৌঁছনোর ব্যাখ্যা করুন । [2011/20m/4b]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): কতকগুলো ছিন্নবিচ্ছিন্ন খণ্ড-বিখণ্ড দস্তুর-বাঁধা কাজের মধ্যে মনটা যখন লাফ দিয়ে দিয়ে বেড়ায় তখনি তার সুস্থ অবস্থা বলি, আর যখন সে একটা প্রবল আবেগ একটা বৃহৎ কর্মের মধ্যে একটা অহংবিস্মৃত ঐক্য লাভ করবার জন্যে ব্যাকুল হয়ে ওঠে তখন তাকে বলে পাগলামি । কিন্তু আমি তো মনে করি, মানুষের যথার্থ স্বাভাবিক অবস্থাই হচ্ছে সেই একটি প্রবল নিষ্ঠার মধ্যে সমস্ত জীবনটাকে ঐক্যবন্ধনে বদ্ধ করবার ইচ্ছা । [2010/20m/1d]
‘ছিন্নপত্রাবলী’ অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতি-চেতনার স্বরূপ বিবৃত করুন । [2009/60m/4]
« Previous: বিভাগ খ: বাংলা সাহিত্যের ইতিহাস · Next: বিভাগ খ »
Back to: Bengali Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

