Here are all 213 questions on বিভাগ খ asked in UPSC Bengali Literature Optional Paper II (2009–2026), arranged under the 9 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

2.1] রবীন্দ্রনাথ ঠাকুর
31 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা ।” [2026/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর প্রিয় ফুল রক্তকরবী । নাটকটির নামকরণে ‘রক্তকরবী’ ফুলের তাৎপর্য ব্যাখ্যা করুন । [2026/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “… আমি প্রকাণ্ড মরুভূমি–তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি–আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত ।” [2024/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন । সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে ।”
নন্দিনীর এই উক্তির আলোকে রঞ্জন চরিত্রের স্বরূপ ব্যাখ্যা করুন । [2024/15m/6a]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আভরণ পরো, তার একটা কিছু মানে আছে ।” [2023/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন । আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক–তাতেই আমার মুক্তি ।” এই উক্তির আলোকে রাজা চরিত্রটি ব্যাখ্যা করুন । [2023/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি । ঐ তার প্রথম চিহ্ন–আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি ।” [2022/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “নন্দিনী সেই নারী যে সম্পূর্ণতার আদর্শকে ব্যক্ত করে, সকলের মধ্যেকার সুপ্ত প্রাণকে জাগ্রত করে, প্রকাশ করে ।”
এই মন্তব্যের আলোকে ‘রক্তকরবী’ নাটকের তাৎপর্য পর্যালোচনা করুন । [2022/20m/6a]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “নারীর ভিতর দিয়ে বিচিত্র রসময় প্রাণের প্রবর্তনা যদি পুরুষের উদ্যমের মধ্যে সঞ্চারিত হবার বাধা পায় তাহলেই তার সৃষ্টিতে যন্ত্রের প্রাধান্য ঘটে । তখন মানুষ আপনার সৃষ্ট যন্ত্রের আঘাতে কেবলই পীড়া দেয়, পীড়িত হয় ।” [2021/10m/5a]
‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর প্রিয় রক্তকরবী ফুলটির তাৎপর্য ব্যাখ্যা করুন । [2021/15m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা ।” [2020/10m/5a]
“আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো । ঐ নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে ।” নন্দিনীর এই উক্তির আলোকে রঞ্জন চরিত্রটি বিশ্লেষণ করুন । [2020/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায় ।” [2019/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বীর আমার, নীলকন্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায় । তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে । সেই যাত্রার বাহন আমি ।” নন্দিনী ও রঞ্জনের জয়যাত্রা কতটা সফল হয়েছিল তা ‘রক্তকরবী’ নাটক অবলম্বনে আলোচনা করুন । [2019/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘বাতাস নিয়ে যায় মেঘকে, সেটাকে যদি দোষ মনে কর, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা ।’ [2018/10m/5a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘শিকড়ের মুঠো মেলে গাছ মাটির নীচে হরণ-শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না । ফুল ফোটে উপরের ডালে আকাশের দিকে 1 ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না, উপরের হাওয়ায় তোমার দোল দেখব বলে তাকিয়ে আছি ।’ [2018/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘যক্ষপুরী’, ‘নন্দিনী’ না ‘রক্তকরবী’? – ‘রক্তকরবী নাটকের কোন নামটি যথাযথ মনে করেন, যুক্তিসহ লিখুন । [2018/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহদ্বার । বাহু দুটো কোন্ দুর্গম দুর্গের লোহার অর্গল । মনে হল যেন রামায়ণ-মহাভারত থেকে নেমে এসেছে কেউ । [2017/10m/5a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘রক্তকরবী’র রাজা প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, “এক দেহেই রাবণ ও বিভীষণ” । রাজা চরিত্র বিচার প্রসঙ্গে মন্তব্যটি ব্যাখ্যা করুন । [2017/15m/6a]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাই নে । যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেইদিন আগমনীর লগ্ন লাগবে ।” [2016/10m/5a]
‘রক্তকরবী’ নাটিকাটির গানগুলি সামগ্রিক নাটকের পরিপ্রেক্ষিতে কতটা যথাযথ হয়ে উঠেছে, আলোচনা করুন । [2016/20m/6a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): এ-সব কথা বুঝি নে বেয়াই–একটা কথা বুঝি যে, যে মেয়েকে তোমরা যত কম বোঝ সেই তোমাদের তত বেশি টানে । আমরা সাদাসিধে, আমাদের দর কম, তবু যা হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি । কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে । [2015/10m/5a]
‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর আভরণস্বরূপ প্রিয় রক্তকরবী ফুলটি কেমন করে অন্যান্য চরিত্রের কাছে গভীর কোনো সংকেত বহন করে এনেছে তার সবিস্তার আলোচনা করুন । [2015/18m/6a]
‘রক্তকরবী’ নাটক প্রসঙ্গে স্রষ্টা স্বয়ং অনেক মন্তব্য করেছেন । সৃষ্টি সম্পর্কে স্প্রষ্টার মন্তব্য কতোটা গ্রহণযোগ্য? [2014/20m/7a]
নন্দিনীকে ‘মানবী’ বলার কারণ বুঝিয়ে দিন । [2014/15m/7b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) বীর আমার নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায় । তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে । [2013/10m/5a]
রবীন্দ্রনাথ বলেছেন “রামায়ণের গল্পের ধারার সঙ্গে ‘রক্তকরবী’-র একটা মিল আছে ।” এ বিষয়ে আপনার বক্তব্য যুক্তিসহ লিখুন । [2013/25m/6a]
রবীন্দ্রনাথ ‘রক্তকরবী’ নাটক সম্পর্কে বলেছেন এটি সত্যমূলক ।
(i) এটি কি প্রকারের সত্য? ব্যাখ্যা করে বুঝিয়ে দিন । [2012/15m/6b(i)]
(ii) নাটকটি রূপক না সাঙ্কেতিক? কোন্ আখ্যা এর পক্ষে অধিকতর উপযোগী বলে আপনি মনে করেন? [2012/15m/6b(ii)]‘রক্তকরবী’ নাটকে সঙ্গীতের স্থান ও উপযোগিতা সম্পর্কে আলোচনা করুন । [2010/60m/6]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন্ দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল । সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নীচে তলিয়ে গেছে । শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম । [2009/20m/5c]
পূর্ববর্তী ‘যক্ষপুরী’ থেকে পরবর্তী নূতন নামকরণ ‘রক্তকরবী’ নাটকটির ক্ষেত্রে কোন্ দিক দিয়ে অধিকতর উপযুক্ত হয়েছে, লিখুন । [2009/60m/6]
2.2] রবীন্দ্রনাথ ঠাকুর
30 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কেন এই আসা আর যাওয়া,
কেন হারাবার লাগি এতখানি পাওয়া ॥” [2026/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘নবজাতক’ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ইতিহাস ও সমসাময়িক জীবনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন । আপনার পাঠ-অভিজ্ঞতার সাহায্যে আলোচনা করুন । [2026/20m/7a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “গাড়ি চলে,
নিমেষ বিরাম নাই আকাশের তলে ।
ঘুমের ভিতরে থাকে অচেতনে
কোন্ দূর প্রভাতের প্রত্যাশা নিদ্রিত মনে ।” [2024/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘নবজাতক’ কাব্যগ্রন্থে ইতিহাস চেতনার পাশাপাশি রবীন্দ্রনাথ যেভাবে সমসাময়িক জীবনের ছবি এঁকেছেন, পাঠ্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দিন । [2024/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কেন এই আসা আর যাওয়া,
কেন হারাবার লাগি এতখানি পাওয়া॥
জানি না, এ আজিকার মুছে-ফেলা ছবি
আবার নূতন রঙে আঁকিবে কি তুমি, শিল্পী কবি ।” [2023/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমার কাব্যের ঋতুপরিবর্তন ঘটেছে বারে বারে । প্রায়ই সেটা ঘটে নিজের অলক্ষ্যে ।” রবীন্দ্রকাব্যের পালাবদলের দিকচিহ্ন ‘নবজাতক’ কাব্যগ্রন্থে কীভাবে ফুটে উঠেছে তা লিখুন । [2023/15m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “দেবতা যেথায় পাতিবে আসনখানি
যদি তার ঠাঁই কোনোখানে নাই
তবে, হে বজ্রপাণি,
এ ইতিহাসের শেষ অধ্যায়তলে
রুদ্রের বাণী দিক দাঁড়ি টানি
প্রলয়ের রোষানলে ।” [2022/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘নবজাতক’ কাব্যগ্রন্থে এই সত্য বারবার প্রমাণিত হয়েছে যে রবীন্দ্রনাথ ইতিহাস ও সমসাময়িক জীবনকে কখনও এড়িয়ে যাননি । আপনার পাঠ-অভিজ্ঞতার সাহায্যে আলোচনা করুন । [2022/20m/7a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “আজিকে তোমার অলিখিত নাম
আমরা বেড়াই খুঁজি’
আগামী প্রাতের শুকতারা-সম
নেপথ্যে আছে বুঝি ।” [2021/10m/5b]শেষ পর্যায়ে লেখা রবীন্দ্রনাথের ‘নবজাতক’ কাব্যগ্রন্থের বিশিষ্টতার পরিচয় দিন । [2021/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “তোমরা রচিলে যারে
নানা অলংকারে
তারে তো চিনি নে আমি,
চেনেন না মোর অন্তর্যামী” [2020/10m/5b]‘বুদ্ধভক্তি’ কবিতাটি শুরুর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন: “জাপানের কোনো কাগজে পড়েছি, জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধমন্দিরে পূজা দিতে গিয়েছিল । ওরা শক্তির বাণ মারছে চীনকে, ভক্তির বাণ বুদ্ধকে ।” এই বক্তব্যের সাপেক্ষে ‘বুদ্ধভক্তি’ কবিতাটি বিশ্লেষণ করুন । [2020/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “সেই তো ভীষণ, নিষ্ঠুর তার বীভৎসতা,
নিজের মধ্যে প্রতিষ্ঠাহীন
তাই সে এমন হিংসারতা ।” [2019/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ভীষণ যজ্ঞে প্রায়শ্চিত্ত / পূর্ণ করিয়া শেষে / নূতন জীবন নূতন আলোকে / জাগিবে নূতন দেশে” – ‘প্রায়শ্চিত্ত’ কবিতার আলোকে রবীন্দ্রনাথের ‘নবজাতক’ কাব্যগ্রন্থের মূল সুরটি ব্যাখ্যা করুন । [2019/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘সকাল থেকে কেউ বা থাকে বসে,
কেউ-বা গাড়ি ফেল্ করে তার
শেষ মিনিটের দোষে ।’ [2018/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: সমসাময়িক বিশ্বরাজনীতিকে রবীন্দ্রনাথ যেমন করে দেখেছেন, তার প্রকাশ ‘নবজাতক’-এর বেশ কিছু কবিতায় ধরা পড়েছো । – ‘নবজাতক’ কাব্য অবলম্বনে কবির সেই বিশ্বরাজনীতি ভাবনার পরিচয় দিন । [2018/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): মিথ্যা দিয়ে, চাতুরী দিয়ে, রচিয়া গুহাবাস
পৌরুষেরে কোরো না পরিহাস ।
বাঁচাতে নিজ প্রাণ
বলীর পদে দুর্বলেরে কোরো না বলিদান । [2017/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ভিতরের দিকের মননজাত অভিজ্ঞতা এদের পেয়ে বসেছে ।” ‘নবজাতক’ কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথের এই মন্তব্য উদাহরণসহ বুঝিয়ে দিন । [2017/15m/6b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এ প্রাণ, রাতের রেলগাড়ি,
দিল পাড়ি–
কামরায় গাড়িভরা ঘুম,
রজনী নিঝুম ।” [2016/10m/5b]‘নবজাতক’ নামকরণটি কতটা সার্থক, কাব্যটি অবলম্বনে বিচার করুন । [2016/15m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): নামহীন যে অচেনা বার বার পার হয়ে যায়
অগোচরে যারা সবে রয়েছে সেথায়,
তারি যেন বহে নিশ্বাস,
সন্দেহের আড়ালেতে মুখ-ঢাকা জাগে বিশ্বাস ।
গাড়ি চলে,
নিমেষ বিরাম নাই আকাশের তলে ।
ঘুমের ভিতরে থাকে অচেতনে
কোন্ দূর প্রভাতের প্রত্যাশা নিদ্রিত মনে । [2015/10m/5b]‘নবজাতক’ কাব্যের একাধিক কবিতায় সমসাময়িক বিশ্ব-রাজনীতির কয়েকটি ঘটনা সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর স্বকীয় যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার যৌক্তিকতা নির্ণয় করুন । [2015/16m/6b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) নিরর্থ হাহাকারে
দিয়ো না দিয়ো না অভিশাপ বিধাতারে ।
পাপের এ সঞ্চয়
সর্বনাশের পাগলের হাতে আগে হয়ে যাক ক্ষয় ।
বিষম দুঃখে ব্রণের পিণ্ড
বিদীর্ণ হয়ে, তার
কলুষপুঞ্জ করে দিক উদ্গার ।
ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড়গিলা
রক্তসিক্ত লুব্ধ নখর
একদিন হবে ঢিলা । [2014/10m/5c]এই যে ‘হাওয়া বদল’ থেকে ‘সৃষ্টিবদল’ রবীন্দ্রকাব্যে বারে বারে ঘটে চলে, ‘নবজাতক’ কাব্যগ্রন্থে তার প্রকাশ কীভাবে ঘটেছে দেখান । [2014/20m/6a]
বাইরে থেকে ‘মন ভোলাবার’ চাইতে ভিতরের দিকের ‘মননজাত অভিজ্ঞতাই’ ‘নবজাতক’ কাব্যের মূল প্রেরণা – কবিকথিত মন্তব্যটির ব্যাখ্যা করুন । [2014/15m/6b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) মানুষের চিত্ত নিয়ে সারাবেলা
মহাকাল করিতেছে দ্যূতখেলা
বাঁ হাতে দক্ষিণ হাতে যেন–
কিন্তু কেন? [2013/10m/5b]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কবি জন্ম-রোমান্টিক হলেও প্রাত্যহিক সমস্যার আহ্বানকে উপেক্ষা করেননি ।” ‘নবজাতক’ কাব্যগ্রন্থের অন্তত দুটি কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করুন । [2012/12m/5e]
নিম্নলিখিত অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): শেষের পংক্তিতে যবে থামিবে ওদের ভাগ্যলিখা,
নামিবে অন্তিম যবনিকা,
উত্তাল রজতপিণ্ড–উদ্ধারের শেষ হবে পালা,
যন্ত্রের কিঙ্করগুলো নিয়ে ভস্মডালা
লুপ্ত হবে নেপথ্যে যখন,
পশ্চাতে যাবে না রেখে প্রেতের প্রগল্ভ প্রহসন । [2011/20m/5c]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): বিধাতা পুরুষ ঐতিহাসিক হলে
চেহারা লইয়া ঋতুরা পড়িত গোলে,
অঘ্রান তবে ফাগুন রহিত ব্যেপে ।
পুরানো পাতারা ঝরিতে যাইত ভুলে,
কচিপাতাদের আঁকড়ি রহিত ঝুলে,
পুরাণ ধরিত কাব্যের টুঁটি চেপে । [2010/20m/5d]নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): ওরে কবি, ভয় কিছু নেই তোর–
কালো রঙ যে সকল রঙের চোর ।
জানি যে ওর বক্ষে রাখে তুলি
হারিয়ে যাওয়া পূর্ণিমা ফাল্গুনী–
অস্তরবির রঙের কালো ঝুলি,
রসের শাস্ত্রে এই কথা কয় শুনি । [2009/20m/5a]
2.3] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
20 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: মহিম ও সুরেশের মধ্যে অচলার চলাচলই মহিম-অচলার দাম্পত্যে দাহ অনিবার্য করে তুলেছিল–এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে আপনার অভিমত দিন । [2026/15m/6b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘গৃহদাহ’ উপন্যাসের নামকরণ কতখানি সার্থক, বিচার করুন । [2024/20m/6c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: অচলা চরিত্রের দ্বন্দ্ব ও স্ববিরোধ ‘গৃহদাহ’ উপন্যাসের মূল উপজীব্য বিষয় । পাঠ্য উপন্যাস অবলম্বনে সেই দ্বন্দ্ব ও স্ববিরোধিতার স্বরূপ ব্যাখ্যা করুন । [2023/15m/6b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আমাকে তোমরা নিয়ে যাও–যাকে ভালোবাসি নে তার ঘর করবার জন্যে আমাকে তোমরা ফেলে রেখে দিও না ।”
মহিমের সামনে সুরেশের প্রতি অচলার এই উক্তিই গৃহদাহ অনিবার্য করে তুলেছিল । এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে আপনার অভিমত দিন । [2022/15m/6b]আধুনিক জীবনের স্ববিরোধ ও তার মর্মান্তিক পরিণতির যে চিত্র ‘গৃহদাহ’ উপন্যাসে প্রকাশ পেয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করুন । [2021/20m/6c]
‘গৃহদাহ’ উপন্যাসের ঘটনা-সংগঠনে অপ্রধান চরিত্রগুলির ভূমিকা আলোচনা করুন । [2020/15m/6c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: সুরেশ না মহিম – কাকে আপনি ‘গৃহদাহ’ উপন্যাসের প্রকৃত নায়ক মনে করেন – যুক্তিসহ তা আলোচনা করুন । [2019/15m/6c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘আশ্রমই বল আর আশ্রয়ই বল, সে যে তার কোথায়, এ খবর সেজদিকে আমি দিতে পারব, কিন্তু সে ত তোমারই দেওয়া হবে ।’ [2018/10m/5c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: অচলা কেন্দ্রীয় নারী চরিত্র হতে পারে, কিন্তু মৃণাল ব্যতীত ‘গৃহদাহ’ সার্থকতা পায় না । – উপন্যাসে মৃণালের ভূমিকা আলোচনা করুন । [2018/15m/6c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “একটি অগ্নিদাহের ঘটনা ‘গৃহদাহ’ উপন্যাসের ঘটনাধারাকে নতুনভাবে পরিচালিত করেছে ।” উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার প্রসঙ্গে মন্তব্যটি যুক্তিসহ বিশ্লেষণ করুন । [2017/20m/6c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “… কিন্তু আমার সকল শিক্ষা ত তোমারি কাছে । আশ্রমই বল আর আশ্রয়ই বল, সে যে তার কোথায়, এ খবর সেজদিকে আমি দিতে পারব, কিন্তু সে ত তোমারই দেওয়া হবে ।” [2016/10m/5c]
অচলার দোলাচলতা ‘গৃহদাহ’ উপন্যাসের মুখ্য প্রতিপাদ্য । এই দোলাচলতার জন্য দায়ী কে, নির্ণয় করুন । [2016/15m/6c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ব্রাহ্মদের ঘৃণা করি কি না সে জবাব ব্রাহ্মদের দেব, কিন্তু আপনি আমার কাছে তাদের অনেক, অনেক উপরে–তাহার উন্মাদ ভঙ্গীতে অচলা কাঠ হইয়া উঠিল । কোনমতে প্রসঙ্গটা চাপা দিবার জন্য সভয়ে কহিতে গেল, বেয়ারাটা–কিন্তু সে অস্ফুট মৃদুস্বর সুরেশের উত্তপ্ত উচ্চকণ্ঠে ঢাকা পড়িয়া গেল । সে অমনি তীব্রস্বরে কহিতে লাগিল, দুটো দিনের পরিচয় ! তা বটে ! কিন্তু জানো অচলা, দিন, ঘন্টা, মিনিট দিয়ে মহিমকে মাপা যায়–কিন্তু সুরেশকে যায় না । সে স্থান-কালের অতীত । [2015/10m/5c]
“ ‘গৃহদাহ’ উপন্যাসে সুরেশ অনেকটা অস্বাভাবিক এবং অবাস্তব হওয়ায় খলচরিত্র (villain) হিসাবে সম্পূর্ণ সার্থক হয় নি ।” সুরেশ চরিত্রটি বিশ্লেষণ করে এই অভিমতের যাথার্থ্য নিরূপণ করুন । [2015/16m/6c]
‘গৃহদাহ’ উপন্যাসের ভয়াবহ ট্র্যাজিক পরিণতির জন্য মূলতঃ দায়ী কে? এ সম্পর্কে আপনার যুক্তি-সমর্থিত অভিমত প্রকাশ করুন । [2014/15m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লিখুন:
“ … যত সম্পদ, যত উপকরণ–এই দেহটাকে সর্বপ্রকারে সুখে রাখিবার মত যত বিবিধ আয়োজন–আজ অযাচিত তাহার পদতলে আসিয়া ঠেকিয়াছে, তাহার দুর্নিবার মোহ অবিশ্রান্ত একহাতে টানিতে এবং অন্যহাতে ফেলিতে লাগিল ।” [2012/12m/5b]“‘গৃহদাহ’ উপন্যাসে আধুনিক প্রেমভাবনার আভাস আছে ।” মন্তব্যটি সমর্থন বা খণ্ডন করুন । [2012/30m/7b]
নিম্নলিখিত অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): কেন যে এই চোখের জল, ঠিক কি যে তাহার এত বড় দুঃখ, তাহাও সে ভাবিয়া পাইল না, কিন্তু কান্নাকেও সে কোনমতে আয়ত্ত করিতে পারিল না । অদম্য তরঙ্গের মত সে তাহার বুকের ভিতরটা যেন চূর্ণ-বিচূর্ণ করিয়া গর্জিয়া ফিরিতে লাগিল । …… সকলের নিকট সে যেন জন্মের শোধ বিদায় লইয়া কোথায় কোন্ নিরুদ্দেশে যাত্রা করিয়াছে, বক্ষের মধ্যে তাহার এমনি ব্যথা বাজিতে লাগিল । [2011/20m/5a]
‘গৃহদাহ’ উপন্যাসের মহিম ও সুরেশ চরিত্রের তুলনামূলক আলোচনা করুন । [2010/60m/7]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): ভালবাসার যে জাতি নাই, ধর্ম নাই, বিচার-বিবেক ভালমন্দ-বোধ কিছুই নাই, যে এমন করিয়া মরিতে পারে, সে যে এই-সব সমাজের হাতেগড়া আইন-কানুনের অনেক উপরে, এ-সকল বিধিনিষেধ যে তাহাকে স্পর্শ করিতে পারে না, এই মরণের সম্মুখে দাঁড়াইয়া আজ এ কথা সে অস্বীকার করিবে কেমন করিয়া? [2009/20m/5d]
2.4] প্রমথ চৌধুরী
21 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “সাহিত্য মানবজীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরূক করে তোলা ।” [2026/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: প্রমথ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে কালিদাস ও জয়দেবের কাব্যের তুলনামূলক আলোচনা করুন । [2026/15m/7b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: প্রমথ চৌধুরীর ‘প্রবন্ধ সংগ্রহ’ গ্রন্থের ভূমিকায় অতুলচন্দ্র গুপ্ত এক জায়গায় লিখেছেন, “নানা কষ্টিপাথরের বিচারে প্রবন্ধগুলি বাংলা সাহিত্যের বড়ো সম্পদ” ।–কয়েকটি প্রবন্ধ অবলম্বনে বক্তব্যটি বিশ্লেষণ করুন । [2024/15m/7a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এই নবসাহিত্য রাজধর্ম ত্যাগ করে গণধর্ম অবলম্বন করছে ।” [2023/10m/5c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “বই পড়ার অভ্যাসটা যে বদ অভ্যাস নয়, এ কথাটা সমাজকে এ যুগে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক ।” এই উদ্ধৃতির আলোকে ‘বইপড়া’ প্রসঙ্গে প্রমথ চৌধুরীর বক্তব্য বিশ্লেষণ করুন । [2023/15m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: আপনার পঠিত প্রবন্ধগুলি অবলম্বনে বুঝিয়ে দিন, প্রমথ চৌধুরীর সরস অথচ বুদ্ধিদীপ্ত গদ্যরীতিই তাঁর বিষয়বস্তুকে লক্ষ্যভেদী করেছে । [2022/15m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “সাহিত্য মানবজীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরূক করে তোলা ।” [2021/10m/5c]
প্রথম চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে কালিদাস ও জয়দেবের তুলনামূলক আলোচনা করুন । [2021/15m/7a]
বঙ্গ সাহিত্যের নবযুগের যে যে বৈশিষ্ট্য গুলি প্রমথ চৌধুরী চিহ্নিত করেছিলেন – তার মধ্যে দিয়ে বঙ্গ সাহিত্যে নবযুগ কি সত্যিই সূচিত হয়েছিল বলে আপনার মনে হয়? যুক্তিসহ আলোচনা করুন । [2020/20m/7a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “রাময়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার স্রবণে-পঠনে আনন্দ উপভোগ করে তার একমাত্র কারণ, আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক” – প্রমথ চৌধুরীর এই মন্তব্যের সাপেক্ষে ‘সাহিত্যে খেলা’-র স্বরূপ নির্ণয় করুন । [2019/15m/7a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘এই নবসাহিত্য রাজধর্ম ত্যাগ করে গণধর্ম অবলম্বন করছে ।’ – ‘বঙ্গ সাহিত্যের নবযুগ’ প্রবন্ধ অবলম্বনে সাহিত্যের এই গণতন্ত্রীকরণ বাংলা সাহিত্যের পক্ষে কতটা মঙ্গলজনক, তা বিচার করুন । [2018/15m/7a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): সাহিত্য মানবজীবনের প্রধান সহায়, কারণ তার কাজ হচ্ছে মানুষের মনকে ক্রমান্বয়ে নিদ্রার অধিকার হতে ছিনিয়ে নিয়ে জাগরূক করে তোলা । [2017/10m/5c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘কাব্যে অশ্লীলতা–আলংকারিক মত’ প্রবন্ধ অনুসারে সাহিত্যে অশ্লীলতা বিষয়ে প্রমথ চৌধুরীর অভিমতটি জানান । [2017/15m/7a]
‘বঙ্গ সাহিত্যের নবযুগ’ প্রবন্ধটির বিষয়বস্তু সেকাল ও একালের পরিপ্রেক্ষিতে কতটা সত্য হয়ে উঠেছে, আলোচনা করুন । [2016/20m/7a]
“পৃথিবীর শ্রেষ্ঠ কবি মাত্রেই একাধারে রিয়ালিস্ট এবং আইডিয়ালিস্ট; কি বহির্জগৎ কি মনোজগৎ দুয়ের সঙ্গেই তাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ ।” ‘বস্তুতন্ত্রতা বস্তু কি’ প্রবন্ধে প্রমথ চৌধুরী কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন তা আলোচনা করে বুঝিয়ে দিন । [2015/18m/7a]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) সরস্বতীকে কিণ্ডার গার্টেনের শিক্ষয়িত্রীতে পরিণত করবার জন্য শিক্ষা বাতিকগ্রস্ত হওয়া দরকার, আমি আজো ততদূর হতে পারিনি । [2013/10m/5c]
‘বঙ্গ সাহিত্যের নবযুগ’ প্রবন্ধটি অবলম্বনে তৎকালীন বাংলা সাহিত্য সম্বন্ধে প্রমথ চৌধুরীর বক্তব্য লিখুন এবং তার যাথার্থ্য বিচার করুন । [2013/25m/6b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন:
শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল জাগ্রত করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞানপিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি কিছু পারেন না । [2012/12m/5a]“প্রমথ চৌধুরীর ভাষা মুখের ভাষা হয়ে ওঠেনি, সাধু ভাষার মতই একটি কৃত্রিম ভাষা হয়ে আছে ।” এই অভিমতের সপক্ষে বা বিপক্ষে আপনার যুক্তি উপস্থিত করুন । [2012/30m/6a]
বিষয় ও প্রকাশের সাজুয্যই প্রবন্ধকে ঘনিষ্ঠ করে তোলে । প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলিতে বিষয়ের গুরুত্ব এবং প্রকাশের সৌহার্দ্য তাঁকে বাংলা প্রবন্ধসাহিত্যের ধারায় কোন্ বিশিষ্ট স্থান নির্দ্ধারণ করে? [2011/40m/7a]
প্রমথনাথের ‘সবুজপত্র’ কি কি কারণে ব্যাপক প্রতিষ্ঠা পেয়েছিল তা সূত্রাকারে লিখুন । [2011/20m/7b]
2.5] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
22 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘আরণ্যক’ উপন্যাস জুড়ে ছড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিবিড় প্রকৃতি-মুগ্ধতার নিদর্শন । তথ্য ও যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করুন । [2026/20m/8c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এই সব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরীদের বিচরণ-ভূমিতে পরিণত হয়, আমি এখানে অনধিকার-প্রবেশ করিয়া ভাল করি নাই ।” [2024/10m/5c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ । ইহা ভ্রমণবৃত্তান্ত বা ডায়েরী নহে–উপন্যাস ।” ‘আরণ্যক’ উপন্যাসের ভূমিকায় বিভূতিভূষণের লেখা এই কথাগুলির তাৎপর্য ব্যাখ্যা করুন । [2024/15m/7b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই । কখনো কোথায় যায় নাই চকমকিটোলা ছাড়িয়া । ভারতবর্ষ কোনদিকে?” এই উদ্ধৃতির আলোকে ভানুমতী চরিত্রটি ব্যাখ্যা করুন । [2023/15m/6c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “এই বনাঞ্চল, পাহাড়, ওই মিছি নদী; কাবো নদীর উপত্যকা, এদিকে ধনবারি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী–এই সমস্ত স্থান এক সময়ে যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল, ও সেই রাজবংশের মেয়ে–আজ ভিন্ন যুগের আবহাওয়ায়, ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন–তাই আজ ভানুমতীকে দেখিতেছি সাঁওতালী মেয়ের মতো ।” [2022/10m/5d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘আরণ্যক’ উপন্যাস জুড়ে ছড়িয়ে রয়েছে বিভূতিভূষণের নিবিড় প্রকৃতি-মুগ্ধতার নিদর্শন । পর্যালোচনা করুন । [2022/15m/7c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে – এদের ভালবাসাও সে অনুপাতে মুক্ত, দৃঢ়, উদার । মন বড় বলিয়া এদের ভালবাসাও বড় ।” [2021/10m/5d]
‘আরণ্যক’ উপন্যাসে একই সঙ্গে নির্মাণ ও ধ্বংসের যুগলবন্দী লক্ষণীয় – বিচার করুন । [2021/15m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয় ।” [2020/10m/5c]
‘আরণ্যক’ উপন্যাস অবলম্বনে বিভূতিভূষণের প্রকৃতি-মুগ্ধতার পরিচয় দিন । [2020/15m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “প্রকৃতি তাঁর নিজের ভক্তদের যা দেন, তা অতি অমূল্য দান । অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না ।” [2019/10m/5c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘আরন্যক’ উপন্যাসটিকে বিভূতিভূষণের আত্মজিবনিক উপন্যাস হিসেবে কী পড়া যায়? যুক্তিসহ আলোচনা করুন । [2019/20m/7b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘আরণ্যক’ উপন্যাসে প্রতিফলিত বিভূতিভূষণের নিম্নবর্গ-ভাবনার পরিচয় দিন । [2018/15m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে–এদের ভালবাসাও সে অনুপাতে মুক্ত, দৃঢ়, উদার । মন বড় বলিয়া এদের ভালবাসাও বড় । [2017/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কতকগুলি ঘটনা জুড়ে জুড়ে তৈরি হয়েছে ‘আরণ্যক’ উপন্যাসটি । আর কথক সত্যচরণের অভিজ্ঞতায় ধরা আছে সেই ঘটনাগুলি । উপন্যাসের এই গঠন-বৈশিষ্ট্য নিয়ে একটি নিবন্ধ রচনা করুন । [2017/15m/7b]
‘আরণ্যক’ উপন্যাস না ডায়েরী? স্মৃতিকথা না ভ্রমণবৃত্তান্ত? বিচার করুন । [2016/20m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): মানুষে কি চায়–উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে । অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ক্ষইয়া ভোঁতা–এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন । মন শান-বাঁধানো–রস ঢুকিতে পায় না । [2015/10m/5d]
“ ‘আরণ্যক’ উপন্যাসের লেখক জীবনের সংঘাত-দ্বন্দ্বের ঊর্ধ্বে অনন্ত জীবন-রহস্যকে বড় করে তুলে ধরেছেন ।” এই অভিমত বিচার করুন । [2015/16m/7b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) সেই অপরাহ্নের ছায়ার পাহাড়ের উপরে সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বত কালের পিছন দিকে বহুদূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম – পৌরাণিক ও বৈদিক যুগও যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায় । [2014/10m/5a]
“ ‘আরণ্যক’ প্রথা-বহির্ভূত উপন্যাস, এ উপন্যাসের গোত্র নির্ণয় সহজ নয় ।” মন্তব্যটির সারবত্তা নিরূপণ করুন । [2012/30m/8a]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে, বসে বসে ভাবি । এই যে বনজঙ্গল দেখছেন, বড় ভাল জায়গা । ফুলের দল কত কাল থেকে ফুটছে আর পাখী ডাকছে, বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে । টাকার লোভ, পাওনাদেনার কাজ যেখানে চলে সেখানকার বাতাস বিষিয়ে ওঠে । সেখানে ওঁরা থাকেন না । কাজেই এখানে দা-কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন–কানে চুপি চুপি এমন কথা বলেন, যাতে বিষয়-সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায় । [2010/20m/5a]
‘আরণ্যক’ উপন্যাসের নায়ক প্রকৃতি-প্রেমিক কিন্তু প্রকৃতিকে ধ্বংস করা ছাড়া তার কোনো উপায় থাকল না–এর পিছনে ঔপন্যাসিকের ভাব-পরিকল্পনাটি বিশ্লেষণ করুন । [2010/60m/8]
2.6] মানিক বন্দ্যোপাধ্যায়: ছোটগল্প
20 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “ঠিক সেই সময় মাথার উপর দিয়া একটি এরোপ্লেন উড়িয়া যাইতেছিল । দেখিতে দেখিতে সেটি সুন্দরবনের উপর পৌঁছিয়া গেল ।” [2026/10m/5d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবনের জটিল মনস্তত্ত্বের ছবি পাওয়া যায় । প্রাসঙ্গিক গল্পগুলি অবলম্বনে মন্তব্যটির প্রাসঙ্গিকতা বিচার করুন । [2026/15m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: লেখকের রাজনৈতিক দর্শনও কীভাবে উৎকৃষ্ট সাহিত্য হতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হারাণের নাতজামাই’ ও ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্প অবলম্বনে দেখান । [2024/20m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল ।” পাঠ্য ছোটগল্প অবলম্বনে মন্তব্যটি পর্যালোচনা করুন । [2023/20m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে মধ্যবিত্ত অথবা নিম্নমধ্যবিত্ত জীবনের জটিল মনস্তত্ত্বের স্কেচ দেখতে পাওয়া যায় । প্রাসঙ্গিক গল্পগুলি অবলম্বনে মন্তব্যটির যাথার্থ্য বিচার করুন । [2022/15m/8b]
মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর ছোটগল্পে সমাজের অবহেলিত অনাদৃত-অন্ত্যজ মানুষদের খণ্ডজীবনচিত্রের যে পরিচয় অবলীলায় তুলে ধরেছেন, সে সম্পর্কে আলোকপাত করুন । [2021/20m/7c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “ঠিক সেই সময় মাথার উপর দিয়া একটি এরোপ্লেন উড়িয়া যাইতেছিল । দেখিতে দেখিতে সেটি সুন্দরবনের উপর পৌঁছিয়া গেল ।” [2020/10m/5d]
‘হারানের নাতজামাই’ ও ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্প অবলম্বনে গল্পকারের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিন । [2020/15m/8c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘কুষ্ঠরোগীর বৌ’গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় যে পক্ষপাতহীন বস্তুনির্ভর মানসিকতার পরিচয় দিয়েছেন, তার স্বরূপ বিশ্লেষণ করুন । [2019/15m/8c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে । কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া ভিখু ও পাঁচী পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগৈতিহাসিক’ – এই অন্ধকার, ‘প্রাগৈতিহাসিক’ থেকে ‘সরীসৃপ’-এর চারু-পরী-বনমালীর মধ্যেও কীভাবে সঞ্চারিত হয়ে যায়, তা দেখান । [2018/20m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘হারাণের নাতজামাই’ এবং ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্প দুটির বক্তব্য লেখকের কোন্ মানসিকতার পরিচয় বহন করছে তা নির্দেশ করুন । [2017/20m/7c]
“ঠিক সেই সময় মাথার উপর দিয়া একটি এরোপ্লেন উড়িয়া যাইতেছিল । দেখিতে দেখিতে সেটি সুন্দরবনের উপর পৌঁছিয়া গেল ।” ‘সরীসৃপ’ গল্পের বিষয়বস্তুর সঙ্গে অন্তিম এই প্রসঙ্গটির যোগ নির্ণয় করুন । [2016/10m/7c]
“যা একদিন জৈব প্রকৃতির স্বতঃস্ফূর্ত বলিষ্ঠ প্রকাশের মধ্যে অকৃত্রিম ও স্বাভাবিক ছিল, আজ তা-ই মানবমনের অদৃশ্য চোরাগলির মধ্যে কুৎসিত কদর্য রূপ নিয়ে অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে ।” মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ ও ‘সরীসৃপ’ গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দিন । [2015/16m/7c]
পাঠ্যান্তর্গত মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পগুলি থেকে উপযুক্ত দৃষ্টান্ত দিয়ে তাঁর গল্পে কালানুযায়ী দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চিত্র তুলে ধরুন । [2014/15m/8c]
আপনার পঠিত গল্পগুলি অবলম্বনে মাণিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য-জীবনের প্রথম দিকে রচিত গল্পের সঙ্গে দ্বিতীয় যুদ্ধোত্তরকালীন গল্পের তুলনামূলক আলোচনা করুন । [2013/25m/7a]
নিম্নলিখিত গল্প দুটির বিশ্লেষণপূর্বক তাদের অভিনবত্ব আলোচনা করুন: সরীসৃপ; ছোট বকুলপুরের যাত্রী । [2012/30m/8b]
মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে কালানুক্রমিক দুটি মানসিকতার পর্ব-ভাগ লক্ষ করা যায় । দুই পর্বের ছোটগল্পগুলি মনে রেখে এই মানসিকতার প্রকাশ বিশ্লেষণ করুন । [2011/40m/8a]
মানিকের গল্পের ভাষাবৈশিষ্ট্যের পরিচয় দিন । [2011/20m/8b]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): অন্দর থেকে উঁকি দিয়ে বৈঠকখানায় দাস সাহেবকে সে অনেকবার দেখেছে । লজ্জায় তার সর্বাঙ্গ কুঁচকে যায় । এই মহাপুরুষটি তার স্বামীকে ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে-চড়ার অবস্থায় এনেছেন । শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন । ইনি দেবতার শামিল । [2010/20m/5c]
সমাজের অবহেলিত অনুন্নত সম্প্রদায়ের মানুষেরা মাণিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে কীভাবে স্থান পেয়েছে, লিখুন । [2009/60m/8]
2.7] জীবনানন্দ দাশ
30 questions
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্নের উত্তর-দান আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেবার
নিয়ম এখন আছে; তারপর একা অন্ধকারে
বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজ
রয়ে গেছে; সকলেই আড়চোখে সকলকে দেখে ।” [2026/10m/5c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: জীবনানন্দ দাশের পাঠ্য কবিতা অবলম্বনে কবির প্রকৃতিচেতনার স্বরূপ নির্ণয় করুন । [2026/15m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে,
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে;” [2024/10m/5d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’য় সংকলিত ‘রূপসী বাংলা’র কবিতাগুলি অবলম্বনে কবি জীবনানন্দ দাশের স্বদেশ প্রেমের পরিচয় দিন । [2024/15m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন ।” [2023/10m/5d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: জীবনানন্দ দাশের পাঠ্য কবিতা অবলম্বনে কবির প্রেমচেতনার স্বরূপ নির্ণয় করুন । [2023/15m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আজকে অস্পষ্ট সব? ভালো করে কথা ভাবা এখন কঠিন;
অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেবার
নিয়ম এখন আছে; তারপর একা অন্ধকারে
বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজ
রয়ে গেছে; সকলেই আড়চোখে সকলকে দেখে ।” [2022/10m/5c]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: কবি-প্রাবন্ধিক বুদ্ধদেব বসু যদিও জীবনানন্দ দাশকে ‘আমাদের নির্জনতম কবি’ বলে উপস্থাপিত করেছেন, ‘শ্রেষ্ঠ কবিতা’র বেশ কিছু কবিতায় পাঠক লক্ষ করেন কবির ইতিহাস-চেতনার অভিব্যক্তি । পর্যালোচনা করুন । [2022/20m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর:…” [2021/10m/5e]
‘বনলতা সেন’ কবিতাটি-উদাহরণসহ বিশ্লেষণ করে জীবনানন্দের কবি-প্রতিভার পরিচয় দিন । [2021/20m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “সকল লোকের মাঝে ব’সে
আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা?” [2020/10m/5e]কবি জীবনানন্দের প্রেমচেতনা প্রকৃতিচেতনা-সময়চেতনার অপূর্ব মেলবন্ধন ‘বনলতা সেন’ – কবিতাটি অবলম্বনে আলোচনা করুন । [2020/20m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “এই পৃথিবীর রণ রক্ত সফলতা
সত্য; তবু শেষ সত্য নয় ।” [2019/10m/5d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “মহাবিশ্বলোকের ইশারার থেকে উৎসারিত সময় চেতনা ।” – জীবনানন্দ দাশের কবিতায় কীভাবে শিল্পিত হয়ে আছে তা উদাহরণসহ আলোচনা করুন । [2019/20m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘সৃষ্টির মনের কথা মনে হয় – দ্বেষ ।’ [2018/10m/5d]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘মাথার ভিতরে
স্বপ্ন নয় – প্রেম নয় – কোনো এক বোধ কাজ করে ।’
– এই ‘বোধ’-ই ‘আট বছর আগের একদিন’ কবিতার ‘বিপন্ন বিস্ময়’ এর উৎস কি না, কবিতা দুটি বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিন । [2018/20m/8a]প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): সৃষ্টির নাড়ীর ’পরে হাত রেখে টের পাওয়া যায়
অসম্ভব বেদনার সাথে মিশে র’য়ে গেছে অমোঘ আমোদ; [2017/10m/5d]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘শ্রেষ্ঠ কবিতা’ অবলম্বনে চিত্রকল্প বা ইমেজ নির্মাণে কবি জীবনানন্দের কৃতিত্ব বিচার করুন । [2017/15m/8a]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “একটা অদ্ভুত শব্দ ।
নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল ।
আগুন জ্বললো আবার–উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হ’য়ে এলো ।” [2016/10m/5d]“আমার কবিতাকে বা এ-কাব্যের কবিকে নির্জন বা নির্জনতম আখ্যা দেওয়া হয়েছে; কেউ বলেছেন, এ-কবিতা প্রধানত প্রকৃতির বা প্রধানত ইতিহাস ও সমাজ-চেতনার, অন্য মতে নিশ্চেতনার; কারো মীমাংসায় এ-কাব্য একান্ত প্রতীকী; সম্পূর্ণ অবচেতনার; সুররিয়ালিস্ট ।” কবি জীবনানন্দের আত্ম-সমালোচনার প্রেক্ষিতে তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’কে বিচার করুন । [2016/20m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): মাটি-পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি,
না এলেই ভালো হ’তো অনুভব ক’রে;
এসে যে গভীরতর লাভ হ’লো সে-সব বুঝেছি
শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে;
দেখেছি যা হ’লো হবে মানুষের যা হবার নয়–
শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয় । [2015/10m/5e]জীবনানন্দের ‘আট বছর আগের একদিন’ এবং ‘ঘোড়া’ কবিতা দুটি বিশ্লেষণ করে এগুলিতে যথাক্রমে অস্তিত্ববাদী ও পরাবাস্তববাদী ভাবনার রূপায়ণে তাঁর কৃতিত্বের পরিচয় দিন । [2015/18m/8a]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) ইতিহাস অর্ধসত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায়; তবুও মানুষ এই জীবনকে ভালোবাসে; মানুষের মন জানে জীবনের মানে: সকলের ভালো ক’রে জীবনযাপন । কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ ।
চারিদিকে বিকলাঙ্গ অন্ধ ভিড় – অলীক প্রয়াণ । [2014/10m/5e]‘জীবনানন্দের কবিতায় প্রেম ও বিষাদ যেন পরস্পরের প্রতিশব্দ ।’ পঠিত কবিতাগুলি থেকে প্রকৃষ্ট দৃষ্টান্ত দিয়ে বিষয়াটি পরিস্ফুট করুন । [2014/15m/6c]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) সুচেতনা, এই পথে আলো জ্বেলে–এপথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে;
সে অনেক শতাব্দীর মনীষীর কাজ
এ-বাতাস কি পরম সূর্যোকরোজ্জ্বল
প্রায় ততদূর ভালো মানবসমাজ । [2013/10m/5d]জীবনানন্দের কবিতায় ইন্দ্রিয়ঘনত্ব এবং চিত্রধর্মিতা আলোচনা করুন । [2013/25m/8a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লিখুন:
মাটি-পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি
না এলেই ভালো হত অনুভব করে
এসে যে গভীরতর লাভ হলো সে-সব বুঝেছি
শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে; [2012/12m/5c]জীবনানন্দ দাশের কবিতার অভিনবত্বের দিকগুলি নিয়ে আলোচনা করুন । [2011/40m/6a]
জীবনানন্দ কি কি কারণে রবীন্দ্র-পরবর্তী বাংলা কাব্যধারায় শ্রেষ্ঠ ও জনপ্রিয়? [2011/20m/6b]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পদ বা পদগুচ্ছ সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): আবার আকাশ অন্ধকার ঘন হয়ে উঠছে;
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার ।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে । [2009/20m/5b]
2.8] সতীনাথ ভাদুড়ী
18 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘জাগরী’ উপন্যাসের গঠনগত স্বাতন্ত্র্য বিষয়ে আপনার বিশ্লেষণাত্মক ব্যাখ্যা প্রদান করুন । [2026/15m/6c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “… পাথরের জেলগেটের উপরতলায় হঠাৎ
ঊষার আরক্তিম আলোর মধুর ঝলক লাগে।” [2024/10m/5e]নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘জাগরী’কে কারা-উপন্যাস বলা যায় কিনা, বিচার করুন । [2024/15m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: “‘জাগরী’ উপন্যাসে রাজনীতি ও পরিবার একসূত্রে গাঁথা ।” উপন্যাস অবলম্বনে মন্তব্যটি যুক্তিসহ বিশ্লেষণ করুন । [2023/20m/7a]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘জাগরী’ উপন্যাসে লেখকের প্রধান কৃতিত্ব মায়ের চরিত্র নির্মাণে প্রকাশিত হয়েছে । এই ধারণার সঙ্গে আপনি একমত কিনা, বুঝিয়ে দিন । [2022/15m/6c]
‘জাগরী’ উপন্যাসটি রচনাকৌশলের যে বিশিষ্টতার গুণে স্বতন্ত্র স্থানের অধিকারী – তার স্বরূপ বিবৃত করুন । [2021/15m/8b]
‘জাগরী’ উপন্যাসে ‘মা’ চরিত্রের আত্মিক সংকটের যে পরিচয় পাওয়া যায় তার স্বরূপ ব্যাখ্যা করুন । [2020/15m/8b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধসীমা 150): “জেলও যেন একটা ছোটোখাটো শহর ।” [2019/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘জাগরী’ উপন্যাস অবলম্বনে উপন্যাসিকের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিন । [2019/15m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: রাজনীতি মূল বিষয় হলেও উপস্থাপনা ভঙ্গিতে ‘জাগরী’-কে মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যায় কি না যুক্তিসহ আপনার অভিমত ব্যক্ত করুন । [2018/15m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘জাগরী’-উপন্যাসের চারটি চরিত্র একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মনের কথা বলে গেছেন । উপন্যাস রচনার এই কৌশলটির পরিচয় আপনার অভিমতসহ প্রদান করুন । [2017/20m/8c]
‘জাগরী’কে রাজনৈতিক উপন্যাস বলা যায় কি না, যুক্তিসহ আপনার মতামত ব্যক্ত করুন । [2016/15m/8b]
“ ‘জাগরী’ উপন্যাসটি তার আন্তরিকতাপূর্ণ অথচ মননশীল কথনভঙ্গি ও পরিবেশ-বাস্তবতার জন্য উপভোগ্য হয়ে উঠেছে ।” এই মন্তব্যের যাথার্থ্য বিচার করুন । [2015/16m/8b]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) তাহার স্থান রাজনীতি ক্ষেত্রের বাহিরে । রাজনীতি ক্ষেত্রে, আমি নীলু, আর সে দাদা নয় । এখানে যে ব্যক্তিগত প্রশ্ন ছাড়িয়া, যুক্তির কষ্টিপাথরে প্রত্যেক কার্যপদ্ধতি যাচাই করিতে হইবে, আমার পার্টির দৃষ্টিকোণ দিয়া সকল ধর্মবিচার করিতে হইবে; …. পৃথিবী আমার সম্বন্ধে যাহা ইচ্ছা ভাবুক, দাদা আমার মনোভাব ঠিক বুঝিবে; সেখানে যে সংকীর্ণতার লেশমাত্র নাই । [2014/10m/5b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা ১২০) আছে মুহ্যমান শোকের নিষ্ক্রিয়তা । আছে একটি রাষ্ট্রীয় পরিবারের একজন ছাড়া অপর সকলের প্রতি অপরিসীম সহানুভূতি–আছে সুপ্ত দেশাত্মবোধের ধিক্কার । [2013/10m/5e]
‘জাগরী’ উপন্যাসের চারজন কথকের মধ্যে একজন চলিত ভাষায় স্মৃতি-রোমন্থন করেছেন । তিনি কে? উপন্যাসের মূল ভাববস্তু পরিস্ফুটনে এই পদ্ধতি কতখানি সাহায্য করেছে বলে আপনি মনে করেন? [2013/25m/8b]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): ‘জাগরী’ উপন্যাসের গঠন-কৌশলের অভিনবত্ব আলোচনা করুন । [2012/12m/5d]
‘জাগরী’কে যথার্থ রাজনৈতিক উপন্যাস বলা যায় কি? যুক্তিসহ আলোচনা করুন । [2009/60m/7]
2.9] বাদল সরকার
21 questions
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখুন: ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটির অ্যাবসার্ডিটি সংগঠনে ‘লেখক’ চরিত্রটির গুরুত্ব পর্যালোচনা করুন । [2026/15m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাদল সরকার রচিত ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি বাংলা নাটকের ধারায় কোন্ কোন্ দিক থেকে ব্যতিক্রমী তা বুঝিয়ে দিন । [2024/20m/8c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “মানুষের বাঁচতে হলে বিশ্বাস দরকার । ভগবানে বিশ্বাস । অদৃষ্টে বিশ্বাস । কাজে বিশ্বাস । মানুষে বিশ্বাস । বিপ্লবে বিশ্বাস । নিজের উপর বিশ্বাস … ।” [2023/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ’ নাটক অবলম্বনে ‘লেখক’ চরিত্রটির স্বরূপ নির্ণয় করুন । [2023/15m/8c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “আমরাও অভিশপ্ত সিসিফাসের প্রেতাত্মা । আমরাও জানি ও পাথর পড়ে যাবে । যখন ঠেলে ঠেলে তুলছি তখনই জানি এ ঠেলার কোনো মানে নেই । পাহাড়ের ঐ চূড়োর কোনো মানে নেই ।” [2022/10m/5e]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘এবং ইন্দ্রজিৎ’-এর নাট্যশৈলীর প্রায়োগিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন । [2022/15m/8c]
‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি বাংলা নাটকের ধারায় কীভাবে নতুনত্ব এনেছে তা আলোচনা করে বুঝিয়ে দিন । [2021/15m/8c]
‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটির অ্যাবসার্ডিটি সংগঠনে ‘লেখক’ চরিত্রটির গুরুত্ব পর্যালোচনা করুন । [2020/15m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: অ্যাবসার্ড নাটক হিসেবে ‘এবং ইন্দ্রজিৎ’ কতটা সার্থক তা আলোচনা করুন । [2019/15m/7c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: গান এবং কবিতা ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকের প্রাণ । – নাট্যকারের লক্ষ্য পূরণে এ দুটি বিষয় কেমন কার্যকরী ভূমিকা নিয়েছে নাটকটি অবলম্বনে বুঝিয়ে দিন । [2018/15m/8c]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: ‘এবং ইন্দ্রজিৎ’ নাটক অবলম্বনে বাদল সরকার যে নতুন ধরনের নাটক নির্মাণ করলেন তার বৈশিষ্ট্যগুলি নির্দেশ করুন । [2017/15m/8b]
প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করুন । প্রতিটি প্রশ্ন আবশ্যিক । (প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150): “কেন তুমি হাঁচবে? কেন তুমি কাশবে?
দাঁত কটি মেলে ধরে কেন মধু হাসবে?” [2016/10m/5e]বাংলা নাটকের ধারায় ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটির বিশেষত্ব নিরূপণ করুন । [2016/15m/8c]
‘এবং ইন্দ্রজিৎ’ নাটকে বাঙালি জীবনের হতাশা, অবসাদ ও অবক্ষয়ের যে চিত্র পাওয়া যায় তার পূর্ণ পরিচয় দিন । [2015/16m/8c]
প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন । (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 150) মেঘের ওপাশে যতো সোনামোড়া রাজ্যপাট আছে,
আকাশে তারার কাছে যতো স্বর্গ ভাসে,
এ প্রবাসে সবই মিথ্যে হোলো ।
জোলো সান্ত্বনার বুলি ছেড়ে দাও
কেড়ে নাও বিশ্বাসের অন্ধ ঠুলি,
ডুবে দেখো কতোখানি গেলে মেলে তল ।
মানুষ সচল ।
মানুষ আশ্চর্যতম প্রাণী;
ডুবো পাথরের ভিতে পাতালে সে পাতে রাজধানী । [2014/10m/5d]জীবনযৌবন ধনমান-এর প্রতি গভীর অবসাদ ও বিষন্নতার শেষে ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকে এক গভীর জীবনবোধ-ও দেখতে পাওয়া যায় । অবসাদ, বিষন্নতা, জীবনবোধ নাটক অনুসরণে এগুলির পরিচয় দিন । [2014/20m/8a]
উদ্ভট নাটকের শৈলী ও জীবনদর্শনের নিরিখে ‘এক, ইন্দ্রজিৎ’-কে উদ্ভট নাটক বলা যথাযথ কিনা দেখান । [2014/15m/8b]
জনৈক সমালোচক ‘এবং ইন্দ্রজিৎ’-কে একটি প্রথাবহির্ভূত বা প্রথাভঙ্গকারী আধুনিক প্রকরণের নাটক বলেছেন । আপনি কি এই মূল্যায়ন সমর্থন করেন? যুক্তিসহ আপনার বক্তব্য উপস্থিত করুন । [2013/25m/7b]
‘এবং ইন্দ্রজিৎ’ নাটকে বাঙালি জীবনের কি চিত্র পাওয়া যায়, তার পরিচয় দিন । [2012/30m/7a]
নিম্নলিখিত অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): জানি না । কাকে মারতে হয় আমি জানি না । ওকে মারতে নেই–তা বুঝি । তবু হয়তো মারতাম । ওকে মানতে পারি না যে! যে নিয়মে সাতবছরের ছেলেকে জুতো পালিশ করতে হয়, আর কোলের ভাইকে রাখতে হয়–সে নিয়মটাকে মানতে পারি না । [2011/20m/5b]
নিম্নলিখিত যে কোনো তিনটি অংশের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা লিখুন এবং নিম্নরেখ পংক্তিগুলি সম্বন্ধে টীকা রচনা করুন (প্রতিটি অংশের উত্তরের জন্য শব্দসংখ্যার ঊর্ধ্বসীমা 200): যা কিছু পাবার সব পেয়ে গেছি, এবং পেয়ে কচু হয়েছে–এ কথাটা অভদ্র রকমের সত্যি । আরো পাবো, এবং পেলে চারটে হাত নির্ঘাত গজাবে–এ আশাটাও শোচনীয় রকম মিথ্যে । অতীত ভবিষ্যৎ আজও বিপরীতমুখী–স্বপ্ন আছে বলেই । স্বপ্ন ফুরোলেই ভবিষ্যৎটাকে ভাঁজে মুড়ে অতীতের দিকে ফিরিয়ে দেওয়া যায় । [2010/20m/5b]
« Previous: বিভাগ ক
Back to: Bengali Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

